Thursday, May 14, 2026

কোভিড পরিস্থিতি নিয়ে বীরভূমে বৈঠক শতাব্দীর

Date:

Share post:

বীরভূম লোকসভার অন্তর্গত ৫টি পুরসভায় কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি জানিয়েছেন, সাংসদ তহবিল থেকে অক্সিজেন সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করবেন তিনি।

বুধবার প্রথমে নলহাটি ও তার পরে রামপুরহাট পুরসভায় আধিকারিকদের নিয়ে বৈঠক করেন শতাব্দী। রামপুরহাটে বৈঠকে ছিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ও। বৈঠক শেষে শতাব্দী বলেন, পাঁচটি পুরসভায় কত অক্সিজেন সিলিন্ডার লাগবে তার হিসাব নেওয়া হচ্ছে। সাংসদ তহবিলে এখন খুব বেশি টাকা নেই। তবে টাকা আসার কথা রয়েছে। সেই টাকা আসার পরে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হবে।

এ ছাড়া সংসদের আগামী অধিবেশনে বীরভূম লোকসভা এলাকায় জাতীয় সড়কের হাল নিয়ে তিনি সরব হবেন বলেও জানিয়েছেন বীরভূমের সাংসদ।
সিউড়িতে তৃণমূলের জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং দলীয় কর্মীদের সঙ্গেও তিনি বৈঠক করেন।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...