Thursday, May 14, 2026

Breaking: চলে গেলেন বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী পার্থ সেনগুপ্ত

Date:

Share post:

বৃহস্পতিবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট বুদ্ধিজীবী পার্থ সেনগুপ্ত। বয়স হয়েছিল বিরাশি। রেখে গেলেন স্ত্রী ,দুই পুত্র সাক্ষর ও নিলাদ্রী, পরিবার ও অসংখ্য গুণমুগ্ধকে। বিশ্বকোষ পরিষদের সম্পাদক ছিলেন তিনি। মনেপ্রাণে বামপন্থী পার্থবাবু আগাগোড়া জড়িত ছিলেন বামপন্থী স্রোতের সঙ্গে। সিপিএম ও সিপিআই নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। ধর্মনিরপেক্ষ আন্দোলন ও সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃত তিনি। নিজে নেতৃত্ব দিতেন এইসব কর্মযজ্ঞের। নকশাল আমলে কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর এখন যেটি রয়েছে সেটি তাঁর উদ্যোগেই তৈরি। বীরসিংহ গ্রামসহ একাধিক জায়গায় স্কুল এবং নারীশিক্ষা আন্দোলনে তাঁর সহযোগিতা ছিল দেখার মত। বিশ্বকোষ পরিষদ থেকে বিশ্বকোষসহ বহু মূল্যবান বই প্রকাশ করেছেন তিনি। এখনকার সিপিআই রাজ্য দপ্তরের সামনে বেগম রোকেয়া মিনার তাঁর উদ্যোগেই নির্মিত। বুদ্ধিজীবী, সমাজসেবী পার্থবাবুর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে তাঁর বিরাট বৃত্তে।

Advt

Related articles

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...