Wednesday, June 24, 2026

রাজনৈতিক সৌজন্য: চুঁচুড়ায় আরএসপি-র বন্ধ পার্টি অফিস খোলালেন তৃণমূল বিধায়ক

Date:

Share post:

রাজনৈতিক সৌজন্য। চুঁচুড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বামফ্রন্টের শরিক আরএসপি-র (Rsp) পার্টি অফিস খুলিয়ে দিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার (Asit Majumder)। দলীয় কার্যালয়টি জবরদখল করে বন্ধ করে দেওয়া হয়েছে- আরএসপি-র কাছ থেকে এই অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার উদ্যোগী হয়ে অফিসটি খুলে দেন।

বৃহস্পতিবার, সকালে আরএসপি স্থানীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে চুঁচুড়া শহরের এই অফিসটি খুলে সেটি আবার আরএসপি নেতাদের হাতে তুলে দেন তৃণমূল বিধায়ক। এ বিষয়ে বলতে গিয়ে অসিত জানান, “আমাদের নেত্রী সবসময়ই আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে বলেছেন। আঁমাকে চুঁচুড়ার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। নির্বাচনে জিতেছি। আমার কাছে চুঁচুড়ার সব নাগরিক আমার নিজের লোক। তাঁদের যে কোনও বিপদে তাঁদের পাশে আমি থাকব। আমার কাছে ওনারা আবেদন করেছিলেন। যার জন্য উদ্যোগী হয়ে এই কাজটি আমি করলাম”। তাঁর এই ভূমিকার অকুণ্ঠ প্রশংসা করেছেন আরএসপি নেতৃত্ব।

অসিত মজুমদার জানান, এই অফিসটির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। যারাই এটা বন্ধ করে থাকুক না কেন এটা কাম্য নয়। জেলায় সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে বলে আশ্বাস দেন তৃণমূল বিধায়ক।

আরও পড়ুন- করোনায় মৃতের সংখ্যায় গরমিল বিহারে, পুনর্গণনায় একলাফে বাড়ল ৪০০০

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...