Friday, June 26, 2026

নিউটাউন এনকাউন্টার: দুষ্কৃতীদের ফ্ল্যাটে ব্ল্যাঙ্ক মাইক্রোচিপ, পাকিস্তানি পিস্তল উদ্ধার

Date:

Share post:

সাম্প্রতিক সময়ে কলকাতা শহরের উপকণ্ঠে সবচেয়ে বড় এনকাউন্টার। কলকাতা পুলিশের এসটিএফের হাতে পাকিস্তান ও জঙ্গিযোগ থাকা পাঞ্জাবের দুই কুখ্যাত দুষ্কৃতীর নিকেশ আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। নিউটাউনের অভিজাত আবাসন সাপুরজি এনক্লেভে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে মৃত্যু হয় দুই গ্যাংস্টার জয়পাল ভুল্লার ও জশপ্রীত খারার। অতিষ্ট হয়ে যাওয়া পাঞ্জাব পুলিশ জয়পালের মাথার দাম ১০ লক্ষ এবং যশপ্রীতের ৫ লক্ষ টাকা ঘোষণা করেছিল।

কলকাতা পুলিশ তাদের অপারেশনে একশো শতাংশ সফল। একইসঙ্গে বিধাননগর পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের গতিতে। আর সেখানেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। যা আঁতকে ওঠার মতো।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ভুয়ো নথি তৈরির প্রস্তুতি নিয়েছিল পাঞ্জাবের দুই মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তাদের ফ্ল্যাট থেজে উদ্ধার হয়েছে একশোটির বেশি ব্ল্যাঙ্ক মাইক্রো চিপ। সূত্রের খবর, গাড়ির লাইসেন্স থেকে শুরু করে ডেবিট-ক্রেডিট কার্ড, সব কিছুতেই অবৈধ চিপ ব্যবহার করা হয়। একইসঙ্গে তল্লাশিতে পাওয়া গিয়ে নগদ টাকা, আগ্নেয়াস্ত্র, প্রচুর ক্যারি ব্যাগ, আধার-প্যান ডকুমেন্টস, ভুয়ো ড্রাইভিং লাইসেন্স।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর এভিডেন্স হিসেবে হাতের তালুতে রেখে রেখে দেওয়া এমন ছোট সাইজের পিস্তল পাওয়া গিয়েছে ফ্ল্যাট থেকে। যেগুলি সাধারণ পাকিস্তানে পাওয়া যায়। আর এটাই সবচেয়ে চিন্তায় রেখেছে তদন্তকারীদের। বড়সড় নাশকতার ছকে তাহলে কি আরও পাক মদদপুষ্ট দুষ্কৃতী লুকিয়ে আছে শহরের বুকে?

আরও পড়ুন- হাত বাড়ালেই বন্ধু! অক্সিজেন-ওষুধ-ভ্যাকসিন নিয়ে গরিবের দরজায় কো-হেল্প

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...