Wednesday, May 13, 2026

শ্রীলঙ্কা সফরে টিম ইন্ডিয়ার অধিনায়ক ধাওয়ান, ডেপুটি ভুবনেশ্বর! দলে এক ঝাঁক নতুন মুখ

Date:

Share post:

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। আগামী জুলাই মাসে ৩টি একদিনের ম্যাচ ও ৩টি টি২০ ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাচ্ছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য বৃহস্পতিবার ২০ সদস্যের দল বেছে নিল বিসিসিআই। ১৩ জুলাই থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হবে সিরিজ। ১৩, ১৬ ও ১৮ জুলাই আয়োজিত হবে তিনটি একদিনের আন্তর্জাতিক। যার ঠিক পরেই ২১, ২৩ ও ২৫ জুলাই তিনটি টি২০ ম্যাচ।

শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দলের অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। সহ অধিনায়ক হিসেবে থাকবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। তরুণ ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দেবদূত পাড্ডিকল (Devdutt Padikkal), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) চেতন সাকারিয়া (Chetan Sakariya)। রয়েছেন কর্ণাটকের অভিজ্ঞ অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গোথাম (Krishnappa Gowtham)। টিমে আছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও কুলদীপ যাদব (Kuldeep Yadav)।  তামিলনাড়ু ও কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ফের সুযোগ পেলেন জাতীয় দলে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াড :

শিখর ধবন (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), পৃথ্বী শা, দেবদত্ত পাড়িক্কাল, রুতুরাজ গায়কোয়াড়, সূর্যকুমার যাদব, মনীশ পাণ্ডে, হার্দিক পাণ্ড্য, নীতিশ রাণা, ইশান কিশান, সঞ্জু স্যামসন, যুযবেন্দ্র চাহাল, রাহুল চাহার, কৃষ্ণাপ্পা গোথাম, ক্রুণাল পাণ্ড্য, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, দীপক চাহার, নভদীপ সাইনি, চেতন সাকারিয়া।

আরও পড়ুন- হুগলিতে ফের লকেটের গাড়ি ঘিরে বিক্ষোভ, “গো ব্যাক” স্লোগান

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...