Monday, March 16, 2026

মুকুল রায়ের দলবদলকে কার্যত উপেক্ষা করলেন দিলীপ ঘোষ

Date:

Share post:

প্রায় ৪ বছর পর ‘ঘরে’ ফিরলেন মুকুল রায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার্স স্ট্রোকে বিজেপি যে কার্যত ব্যাকফুটে চলে গেল তা স্পষ্ট হয়ে গেল একের পর এক বিজেপি নেতার বক্তব্যে। এই প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্যই করতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পরে মুখ খোলেন। আর বিজেপি অফিসে সাংবাদিক বৈঠকে এসে মুকুল রায়কে শুভেচ্ছা জানালেন জয়প্রকাশ মজুমদার।

সকালেই বিজেপি নেতা তথাগত রায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন্তব্য করেন। এছাড়া কোনও বিজেপি নেতার মুখে রাজ্য রাজনীতি সাম্প্রতিক কালে এত বড় ঘটনা নিয়ে বিশেষ আক্রমণাত্বক সুর শোনা গেল না। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে বলেন, “গিয়েছেন তো আমার কী করার আছে?” আসলে তিনি বুঝিয়ে দেন মুকুল রায়ের দলত্যাগে বিজেপিতে কোনও প্রভাব পড়বে না।

এদিকে জয়প্রকাশ মজুমদার বিজেপি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় প্রসঙ্গে বলেন, “তাঁকে শুভেচ্ছা জানাই”। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর ভয় দেখিয়ে মুকুলকে বিজেপিতে নিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘উনি তো বাচ্চা ছেলে ছিলেন না। আর ভয় পাওয়ার কথা বলে আসলে মুকুল রায়কে অসম্মানিত করা হচ্ছে’।

এদিকে মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপি নেতা শিলভদ্র দত্ত বলেন, বার বার এভাবে দলবদলে নেতিবাচক প্রভাব পড়বে। আর তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, উনি সুবিধাবাদী। প্রথমে ভেবেছিলেন বিজেপি জিতলে ক্ষমতায় থাকবেন। এখন তা পূরণ না হওয়ায় আবার তৃণমূলে ফিরে গিয়েছেন। এতে বিজেপির ভালই হবে।

এখন দেখার মুকুল রায়ের দল ছাড়া নিয়ে বিজেপি ভবিষ্যতে কী অবস্থান নেয়। দলের নেতা কর্মীদের কাছেই বা কী বার্তা দেওয়া হয়।

 

spot_img

Related articles

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...