Saturday, May 16, 2026

১৩ বছরের জন্মদিনে রেড ভলেন্টিয়ার্স দলে  রাজারহাটের সাইন সিনহা!

Date:

Share post:

অধিকাংশই মনে করেন আনলাকি ১৩? কিন্তু কারও কারও ক্ষেত্রে ১৩ সংখ্যাটাই লাকি হয়ে সবার ভাবনাচিন্তা বদলে দেয় ।

নিশ্চয়ই ভাবছেন কেন বলছি? আসলে বিশেষ চাহিদা সম্পন্ন সাইন সিনহার ১৩ বছরের জন্মদিনটা মনে রাখার মতোই হয়ে থাকবে।
কারণ, তার পিগি ব্যাঙ্কে তিলে তিলে জমানো সে টাকা সঞ্চয় করছিল পছন্দের মোটা টায়ারের সাইকেল কিনবে বলে। আর সেই টাকাই তার রেড ভলেন্টিয়ার্স দাদা দিদির হাতে সে তুলে দিল। বিশেষ পছন্দের দিপ্সিতার হাতে জমানো অর্থ তুলে দিল বার্থ ডে বয় সাইন।
পুরোপুরি সুস্থ না হয়ে উঠলেও এখনও বিশেষ চাহিদা সম্পন্নদের দলেই পড়ে রাজারহাটের সাইন সিনহা।
আজ ওর জন্মদিনের মুহুর্তগুলো রেড ভলেন্টিয়ার্স দাদা দিদিদের সাথেই কেক কেটে সেলিব্রেশন করল। এরই সঙ্গে ছোট্ট সাইন আজ থেকে নাম লেখালো রেড ভলেন্টিয়ার্স দলে।

আতিমারিতে কাজের জন্য করোনা জয়ী ওর সিঙ্গেল পেরেন্টস বাবা কিছুদিন আগেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাবার থেকে পিছিয়ে নেই করোনা জয়ী ছেলেও।

আজ শুক্রবার এই ভাবেই ছেলের জন্মদিন পালনের ইচ্ছাকে মান্যতা দিলেন ওর বাবা। সবমিলিয়ে একটা কথা বলা যেতেই পারে, সাইন এখন রেড ভলেন্টিয়ার্সদের নতুন অনুপ্রেরণা ।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...