Saturday, May 16, 2026

খুন? সাতসকালে মহানগরের রাস্তায় রক্তাক্ত দেহ

Date:

Share post:

সাতসকালে মহানগরের রাস্তায় রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য।বেনিয়াপুকুর (Beniyapukur) থানা এলাকায় নর্দমা থেকে উদ্ধার হয় ৩৫ বছরের যুবকের এক দেহ। তাঁর মুখে আঘাতের চিহ্ন থাকায় খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

শনিবার, গোরাচাঁদ রোডে নর্দমায় ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর মৃতের নাম নিমাই ঘোষাল। তাঁর বাড়ি সোদপুরে স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে। তাঁর দাদাও ওই দোকানে কর্মী। গত দু’দিন ধরে নিয়ে নিমাই নিখোঁজ ছিলেন। কিন্তু অত সরু একটি নর্দমায় কী করে তিনি পড়ে গেলেন? তা ভাবাচ্ছে তদন্তকারীদের। তাঁকে খুন করে ওখানে ফেলে দেওয়া হয়েছে কি না এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওই দোকানের মালিক এবং মৃত যুবকের দাদাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...