Friday, June 26, 2026

ভয়ঙ্কর অপরাধী: ধৃত চিনা নাগরিককে ট্রানজিট রিমান্ডে নিয়ে যেতে চায় উত্তরপ্রদেশের এটিএস

Date:

Share post:

মালদহের ধৃত চিনা নাগরিক হান জুনবেকে যত জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ততই প্রকাশ্যে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীদের মতে, “ভয়ঙ্কর অপরাধী হান”।বৃহস্পতিবার দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনআইএ (Nia), উত্তরপ্রদেশের এটিএস (Ats), বিএসএফ (Bsf), সিআইডি (Cid), আইবি (Ib), মালদহ জেলা পুলিশ-সহ একাধিক সংস্থা। জেরায় ভারত থেকে প্রায় ১৩০০ সিম কার্ড (Sim Card) বিভিন্ন উপায়ে চিনে নিয়ে গিয়েছিলেন তিনি। মূলত আর্থিত প্রতারণার পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

হানের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারি প্রক্রিয়া শুরুও হয়েছিল। শুক্রবার রাতেই তাঁকে কালিয়াচক পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। মালদহ জেলা আদালতে পেশ করা হবে হানকে। পুলিশ সূত্রে খবর, পুলিশ হেফাজতে নেওয়ার পর চিনা নাগরিককে আরেক প্রস্থ জিজ্ঞাসাবাদ করা হতে পারে। পাশাপাশি, উত্তরপ্রদেশ পুলিশ ট্রানজিট রিমান্ডে হানকে নিয়ে সে রাজ্যে নিয়ে যেতে চায়।

বিএসএফ-এর বিবৃতিতে অনুতায়ী, জেরায় তারা জানতে পেরেছে হান ভয়ঙ্কর অপরাধী। এর আগে ৪ বার ভারতে এসেছিলেন তিনি। ২০১০-এ হায়দরাবাদে, ২০১৯-এর পরে তিনবার দিল্লি গুরুগ্রামে এসেছিলেন তিনি। সেখানে একটি হোটেলে বেশ কয়েকজন চিনা নাগরিক কাজ করেন। সেখানে তাঁর কয়েকজন বন্ধু রয়েছে।এমনকি ওই ব্যক্তির ব্যবসায়িক পার্টনার সান জিয়াংকে গ্রেফতার করেছে লখনউ এটিএস। তারপরেই থেকেই গা ঢাকা দেয় হান।

আরও পড়ুন:শিশুশ্রম রোধে তৎপর শ্রমমন্ত্রক, এবার অনলাইনে জানানো যাবে অভিযোগ

বিএসএফ সূত্রে খবর, হান চিনের হুবাই প্রদেশের বাসিন্দা। তাঁর পাসপোর্ট পরীক্ষা করে জানা গিয়েছে, চলতি বছরের ২রা জুন হান বাংলাদেশে গিয়েছিলেন। ৮ জুন বাংলাদেশের নবাবগঞ্জের একটি হোটেলে ছিলেন। ১০ জুন ভারতে প্রবেশ করার চেষ্টার সময় টহলরত বিএসএফ জওয়ানদের নজরে পড়েন তিনি। তাড়া করে তাঁকে ধরে ফেলেন জওয়ানরা। প্রথমে মনে করা হচ্ছিল হান কোনও চিনা গোয়েন্দা এজেন্সির হয়ে কাজ করে। এখন তদন্তকারীদের অনুমান, হান আদতে আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে জড়িত। তবে সঠিক তথ্য পেতে আরও তদন্ত প্রয়োজন বলে মত পুলিশের।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...