Friday, June 26, 2026

শিশুশ্রম রোধে তৎপর শ্রমমন্ত্রক, এবার অনলাইনে জানানো যাবে অভিযোগ

Date:

Share post:

দীর্ঘ সময় ধরে ভারতের মাটিতে শিশুশ্রম(child labour) এক জ্বলন্ত সমস্যা। এই পরিস্থিতিতে লাগাম টানতে আইন এনেছে ভারত সরকার তবুও তারই ফাঁকফোকর গলে বেআইনিভাবে আজও চলছে শিশুশ্রমের কারবার। জ্বলন্ত এই সমস্যাকে এবার সমূলে উপড়ে ফেলতে পদক্ষেপ নিল ভারতীয় শ্রম মন্ত্রক(labour ministry)। কোন দফতরে যাওয়ার প্রয়োজন নেই, শিশুশ্রমের ঘটনা চোখে পড়লে এবার কোন ব্যক্তি সরাসরি অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। মূলত শিশুশ্রম রোধে সাধারণ মানুষ যাতে আরও বেশি করে উদ্যোগী হন সেই লক্ষ্যেই অভিযোগ জানানোর প্রক্রিয়ায় সরলীকরণ আনা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় শ্রম মন্ত্রক।

আরও পড়ুন:মুকুল রায়কে তৃণমূল পরিবারে স্বাগত, আমরা এক হয়ে কাজ করব: টুইট বার্তা অভিষেকের

শ্রম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, নিজ এলাকায় শিশুশ্রমের মত অন্যায় যদি কেউ দেখেন তাহলে সরাসরি মন্ত্রকের কাছে অভিযোগ জানাতে পারবেন। এর জন্য দফতরে আসাবা ফোন করার দরকার নেই। pencil.gov.in ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অভিযোগ জানানো যাবে। অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেবে শ্রম মন্ত্রক। আশা করা হচ্ছে, অনলাইনে অভিযোগ জানানোর সুবিধার ফলে এই পরিস্থিতিতে লাগাম টানা সম্ভব হবে। প্রসঙ্গত, ভারতীয় আইন অনুযায়ী ১৪ বছরের কম বয়সী কাউকে কাজে লাগানো সম্পূর্ণরূপে বেআইনি এবং ১৪ থেকে ১৮ বছর বয়সীদের কোনরকম বিপদজনক কাজে লাগাতে পারেন না নিয়োগকারী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...