Saturday, May 16, 2026

অপেক্ষার অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গেও বর্ষার প্রবেশ, আজও ভারী বৃষ্টির পূর্বাভাস

Date:

Share post:

সপ্তাহখানেক আগেই উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। পাঁচদিন পর শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। এদিন দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কিছুটা অংশ ছুঁয়ে মালদহ ও দুই দিনাজপুরে ঢুকে পড়ে বর্ষা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবারের মধ্যে রাজ্যের অনান্য জেলাতেও ঢুকে পড়বে বর্ষা। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর শক্তিশালী নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শনিবার ও রবিবার দিনভরই কার্যত আকাশ মেঘলা থাকবে। রাজ্যের অনান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি এমনকী ভারী বৃষ্টিরও পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার যে নিম্নচাপ তৈরি হয়েছে শনিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরই তা উত্তর-পশ্চিমে ওড়িশার দিকে এগোবে।
শনিবার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একইসঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ও সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে। অন্যদিকে নিম্নচাপ ও ভরা কোটালের কারণে সমুদ্র উত্তাল থাকবে বলে জানানো হয়েছে।সেকারণে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...