Friday, June 19, 2026

মুম্বইয়ে শাহরুখের সঙ্গে বৈঠক পিকের, কিন্তু কেন?

Date:

Share post:

শুক্রবার মুম্বইয়ে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতেই তাঁর সঙ্গে ঘণ্টা তিনেক বৈঠক করেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আগামী লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনা। তবে পাওয়ার এবং পিকের বৈঠকের পরই সন্ধেয় শাহরুখের বাড়ি মন্নতে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। কিন্তু কেন?

কিং খানের বাড়ির কারও সঙ্গেও কি রাজনীতির সম্পর্ক গড়ে উঠছে?‌ এই প্রশ্নের উত্তর ‘না’। তেমন কিছু নয়। শাহরুখ খান চ্যারিটির কাজের জন্য প্রশান্ত কিশোরের পরামর্শ চেয়েছেন। সেই কারণের বান্দ্রার মন্নতে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন-পাওয়ারের সঙ্গে বৈঠক পিকে-র, মমতাকে সামনে রেখেই কি বিজেপির বিরুদ্ধে ২০২৪-এ লড়াই?

এর আগেও বাদশাহ’র সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রশান্ত কিশোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে আলাপ হয়েছিল দু’‌জনের। সূত্রের খবর, ভোটকুশলী পিকের জীবন নিয়ে নাকি ওয়েব সিরিজ তৈরি করতে চান শাহরুখ! তাই তাঁকে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ–এর পক্ষ থেকে ডাকা হয়েছিল। এই বিষয় নিয়ে কথা কতটা এগিয়েছে এখনও জানা যায়নি।

Related articles

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...