Saturday, June 6, 2026

সুইজারল্যান্ডের বিরুদ্ধে জয়ের ব‍্যাপারে আশাবাদী বেল

Date:

Share post:

শনিবার ইউরো কাপের ( euro cup) অভিযান শুরু করতে চলেছে ওয়েলস( Wales) । শনিবার সন্ধ্যায় গ‍্যারেথ বেলদের(gareth bale) মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড( Switzerland)।

প্রথম ম‍্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ওয়েলস অধিনায়ক গ‍্যারেথ বেল। প্রথম ম‍্যাচে সুইজারল্যান্ডকে মাত দিতে পারবেন বলে মনে করছেন তিনি। তবে প্রথম ম‍্যাচের একটা বিষয় চিন্তায় রাখছে ওয়েলস সমর্থকদের।২০১৯ সালের অক্টোবর মাসে শেষ গোল পেয়েছিলেন বেল। তারপর আর গোলের মুখ দেখেননি তিনি। তবে  সুইজারল্যান্ড বিরুদ্ধে নামার আগে এসব নিয়ে ভাবতে নারাজ বেল। বরং টিম গেমে বেশি বিশ্বাসি ওয়েলস অধিনায়ক। এদিন সাংবাদিক সম্মেলনে বেল বলেন,” এটা কোনও ব্যাপার নয়। নিজে গোল না পেলেও সতীর্থদের দিয়ে গোল করাতে সহায়তা করছি। সেই পরিস্থিতি তৈরি হলে আশা করি আমিও গোল করে দলকে সাহায্য করতে পারব।”

এদিকে প্রথম ম‍্যাচে কোন রকম ভুল চাননা সুইজারল্যান্ডের ডিফেন্ডার রিকার্ডো রদ্রিগেস। ওয়েলসের বিরুদ্ধে ভাল খেলতে মরিয়া তিনি। এদিন তিনি বলেন, “প্রথম ম্যাচে জয় পাওয়া খুব গুরুত্বপূর্ণ। বেল অত্যন্ত অভিজ্ঞ ও দুর্দান্ত ফুটবলার। তবে আমরা সবাই মিলে কোনও ভুল না করলে, ওকে রুখে দেওয়া সম্ভব।”

আরও পড়ুন:শুভ পালকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...