Friday, June 26, 2026

ফের কমতে চলেছে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যেকার ব্যবধান? কী বলছে কেন্দ্র

Date:

Share post:

ফের কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে দিনের ব্যবধান কমাতে পারে কেন্দ্র। এর আগে ভারতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যকার ব্যবধান বাড়িয়ে করা হয়েছিল ৮৪ দিন।

সম্প্রতি ব্রিটেনে এক সমীক্ষা দেখা গিয়েছে, ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরা ডেল্টা প্রজাতির করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পড়ছেন। ডেল্টা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে টিকার একটি ডোজের কার্যকারিতা ৩৫ শতাংশের নীচে নেমে গিয়েছে ব্রিটেনে। এই তথ্য প্রকাশ্যে আসতেই ভারতে কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যকার ব্যবধান কমানোর চিন্তা-ভাবনা শুরু করল কেন্দ্র। নয়া গবেষণায় দেখা গিয়েছে, ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়া থাকলে ভাইরাসের ডেল্টা প্রজাতির থেকে ৬০ শতাংশ বেশি সুরক্ষা পাওয়া যাবে।

আরও পড়ুন-উপত্যকায় ফের বড়সড় জঙ্গি হামলা, ২ পুলিশকর্মী সহ মৃত ৪

এই বিষয়ে নীতি আয়োগের সদস্য ডঃ ভিকে পালের বক্তব্য, ‘দুটো-তিনটে পরীক্ষার পর মনে করা হচ্ছে আগের মতো ৮ সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিন নেওয়াই ভালো। ন্যাশনাল টেকলিকাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন ইন ইন্ডিয়া এই সংক্রান্ত যাবতীয় দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। গোটা বিষয়টি একটি প্রক্রিয়ার মধ্যে পড়ে। ব্রিটেন এই ব্যবধান বাড়িয়েছে এবং কমিয়েছে।’

Related articles

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...