Friday, June 26, 2026

উপত্যকায় ফের বড়সড় জঙ্গি হামলা, ২ পুলিশকর্মী সহ মৃত ৪

Date:

Share post:

ফের একবার উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে(security force) লক্ষ্য করে বড়সড় হামলা চালালো জঙ্গিরা(terrorist)। শনিবার সকালে জম্মু কাশ্মীরের সোপোর এলাকায় সিআরপিএফকে(CRPF) টার্গেট করে এলোপাতাড়ি গুলি চালায় জঙ্গিরা। অতর্কিত হামলায় শহিদ হন ২ পুলিশকর্মী(police)। পাশাপাশি আরও দু’জন স্থানীয় মানুষের মৃত্যু হয়েছে এই হামলার জেরে। জম্মু-কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন এই হামলার পিছনে হাত রয়েছে লস্কর জঙ্গিদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ওই এলাকায় পেট্রোলিং চালাচ্ছিল সিআরপিএফ ও পুলিশ। ঠিক সেই সময় অতর্কিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায় জঙ্গিরা। এলোপাথাড়ি গুলি ছোড়ার পাশাপাশি ছোড়া হয় গ্রেনেড। কিছু বুঝে ওঠার আগেই অপারেশন চালিয়ে এলাকাছাড়া জঙ্গি দলটি। ততক্ষণে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে চারজনের। এরপরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। শীঘ্রই জঙ্গিদের পাকড়াও করা হবে বলে জানানো হয়েছে। অনুমান করা হচ্ছে এলাকাতেই কোনো জায়গায় লুকিয়ে রয়েছে এই জঙ্গি দলটি। একাধিক দলে ভাগ হয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তল্লাশি অভিযান।

আরও পড়ুন:নিউটাউন এনকাউন্টার: পাঞ্জাব পুলিশের হাতে গ্রেফতার ভুল্লার ঘনিষ্ঠ সুমিত কুমার

উল্লেখ্য, এই ঘটনা উপত্যাকায় প্রথমবার নয়, এর আগেও বারবার জঙ্গি হামলায় উপত্যকায় রক্ত ঝরেছে বহু সেনা ও সাধারণ মানুষের। গত ২৯ মার্চ এই এলাকাতেই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। সে হামলায় শহিদ হয়েছিলেন জম্মু কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার হামলার ঘটনা ঘটলো উপত্যকায়।

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...