Tuesday, June 23, 2026

দুরন্ত জয় বেলজিয়ামের, এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর

Date:

Share post:

দুরন্ত জয় দিয়ে ইউরো কাপের( Euro cup) অভিযান শুরু করল বেলজিয়াম( Belgium )। শনিবার রাতে তারা ৩-০ গোলে হারাল রাশিয়াকে( russia)। এরিকসনকে গোল উৎসর্গ লুকাকুর ( lukaku)।ম‍্যাচে জোড়া গোল করলেন তিনি ।

শনিবারের ম‍্যাচে রাশিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই দাপট দেখাতে থাকে বেলজিয়াম। লুকাকুদের একের পর এক আক্রমণে কার্যত থরহরি কম্প দেখা দেয় রাশিয়ার ডিফেন্সে। একের পর এক ভুল করতে থাকে রাশিয়ার ডিফেন্স। আর এর সুবাদে ম‍্যাচের শুরুতেই গোল পেয়ে যায় বেলজিয়াম। ১০ মিনিটের মাথায় গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন লুকাকু। এই গোলের পর ক‍্যামেরার কাছে গিয়ে ডেনমার্ক ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসনের সুস্থতার কামনা করেন তিনি। লুকাকু গোলটি উৎসর্গ করেন এরিকসনকে। ম‍‍্যাচের প্রথমার্ধে একের পর এক আক্রমণ চালাতে থাকে বেলজিয়াম। যার ফলে ম‍্যাচের ৩৪ মিনিটে বেলজিয়ামের হয়ে দ্বিতীয় গোলটি করেন মেউনিয়ার।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখেন লুকাকুরা। বল দখল নিজেদের মধ‍্যেই রাখেন তারা। রাশিয়াকে কার্যত দাড়াতেই দেয়নি বিশ্বের এক নম্বর দল। তবে ম‍্যাচে ফেরার চেষ্টা চালায় রাশিয়া। এরই মধ‍্যে ম‍্যাচের ৮৮ মিনিটে বেলজিয়ামের হয়ে তৃতীয় গোলটি করেন লুকাকু। এই জয়ের জেরে নিজেদের আরও একবার চিনিয়ে দিল রেড ডেভিলসরা।

আরও পড়ুন:সুস্থ আছেন এরিকসন, ফিনল‍্যান্ডের কাছে ১-০ গোলে হার ডেনমার্কের

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...