Sunday, March 22, 2026

দলত্যাগীদের ‘চর্বি ঝড়া’র সঙ্গে তুলনা করলেন দিলীপ ঘোষ, পাল্টা দিলেন কুণালও

Date:

Share post:

গত শুক্রবারই বিজেপির সর্ভারতীয় সহ সভাপতি মুকুল রায় নিজের পুরনো দলে যোগদান করেছেন। এরপর বেশ কিছু বিজেপি নেতারও তৃণমূলে ফেরার জল্পনা চলছে। এবার সেই দলত্যাগীদের কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, “বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।” এর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। বলেছেন, “এখন নিজের মুখ পুড়েছে। দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি।”

রাজ্যে বিধানসভা ভোটের আগের বহু নেতা-নেত্রীরা দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অনেকেই বিজেপিতে গিয়েছিলেন টিকিটের আশায়। কিন্তু বিজেপি তাঁদের টিকিট দেয়নি। অনেকে আবার টিকিট পেয়েও জিততে পারেননি। এখন অনেক বিজেপি নেতারাই তৃণমূলে ফিরতে চাইছে বলে শোনা যাচ্ছে। বিজেপিতে ভাঙন প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বললেন, ‘বেশি চর্বি জমে গেলে দেখতে ভাল লাগে না। চর্বি ঝরছে এটা ভালো।”

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, দিলীপবাবুর এসব বিলম্বিত বোধদয়। ভোটের আগে আমরা বারবার বলেছি, যাঁরা যাচ্ছেন তাঁরা বিজেপিকে ব্যবহার করতে যাচ্ছেন। কোনও আদর্শগত ব্যাপার নেই, ভালোবেসে যাচ্ছে না। কেউ যাচ্ছেন সিবিআইয়ের ভয়ে, কেউ আবার যাচ্ছেন ব্যক্তিগত ধান্দায়। তখন দিলীপবাবুরা আমাদের উড়িয়ে দিয়েছিলেন। সেদিন দিলীপবাবুর মনে ছিল না! তিনি নতুন কোনও কথা বলছেন না। এখন নিজের মুখ পুড়েছে। এখন ওনার এইসব কথা শুনলে লোকে হাসছে। সমস্যা হল, দিলীপবাবু দক্ষ আরএসএ-এর নেতা, তবে রাজনীতিতে উনি ট্রেনি। ফলে ওনার ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট হয়নি। সেই জন্যই এই সমস্যা।”

আরও পড়ুন-চিরাগে ক্ষুব্ধ পাঁচ এলজেপি সাংসদ দল ছাড়ার পথে

বিজেপিতে ভাঙন প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, “ভোটের আগে বিজেপিতে ১০০ জন বিধায়ক আসবে বলে গুজব ছড়িয়েছিল। এবার বিজেপি ছেড়ে ৩৫ জন বেরিয়ে যাচ্ছে বলেও গুজব রটেছে।” এর আগে মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে কটাক্ষ করেছিলেন দিলীপ। বলেছিলেন, মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তাহলে বিজেপি ছেড়ে গেলে বিজেপির কেন ক্ষতি হবে। দিলীপ আরও জানিয়েছিলেন, “বিজেপিতে থাকতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। ধান্দাবাজরা বিজেপিতে থাকতে পারবেন না। থাকতে দেব না।”

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...