Sunday, May 17, 2026

বুধবারই অনাস্থা পেশ, মালদহ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসা শুধু সময়ের অপেক্ষা

Date:

Share post:

মালদহ জেলা পরিষদের বিজেপির সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের অপসারণ এখন সময়ের অপেক্ষা! জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে মালদহ তৃণমূল কংগ্রেস। মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ বুধবারই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করা হবে।

মালদহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মৌসম বেনজির নূর বলেন, ‘মালদহ জেলা পরিষদের ৩৭ জন সদস্যের মধ্যে আমাদের কাছে রয়েছেন ২৩ জন সদস্য। যেখানে জয়ের জন্য ১৯ জন সদস্যের প্রয়োজন। আমরা বুধবার মালদহ ডিভিশনাল কমিশনারের কাছে অনাস্থা প্রস্তাব পেশ করবো’।

প্রসঙ্গত একুশের নির্বাচনের আগে তৃণমূল থেকে নির্বাচিত জেলা পরিষদ সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল আরও কয়েকজনকে নিয়ে যোগ দেন বিজেপিতে। এই দলত্যাগীদের মধ্যে ছিলেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ সরলা মুর্মু। যিনি হবিবপুর বিধানসভা কেন্দ্রে টিকিট পাওয়ার পরেও মালদা বিধানসভার টিকিট না পাওয়ায় অভিযোগে দলত্যাগ করেন। কিন্তু, বিধানসভা ভোটের পর থেকেই পরিস্থিতি বদল হতে শুরু করে। সরলা মূর্মূ থেকে ডলি রানী মন্ডলের মতো বিজেপিতে যোগ দেওয়া জেলা পরিষদ সদস্যরা সরাসরি তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন।

যদিও তৃনমূলের দাবিকে মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মণ্ডলের দাবি, তৃনমূল অনাস্থা আনতেই পারে। তাতে বিজেপি চিন্তিত নয়। অনাস্থা প্রস্তাবে ভোটাভোটি হলে বিজেপি নিজের সংখ্যা গরিষ্ঠতা প্রমান দিয়ে জেলা পরিষদ দখলে রাখবে ।

আরও পড়ুন-রাজ্য সভাপতি পদে দিলীপের মেয়াদ শেষ হতে চলেছে, ‘বাংলার মেয়ে’কে চাইছেন কেন্দ্রের নেতারা

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...