Saturday, March 14, 2026

কীভাবে হবে সিবিএসই-র মূল্যায়ন? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ বৃহস্পতিবার

Date:

Share post:

করোনা পরিস্থিতির জন্য বাতিল হয়েছে সিবিএসই(CBSE) বোর্ডের পরীক্ষা। পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে আগেই এই বিষয়ে সিদ্ধান্ত জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সেই রিপোর্ট জমা পড়বে শীর্ষ আদালতে।

গত ১ জুন করোনা (Covid 19) পরিস্থিতির জন্য সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের ঘোষণা করে কেন্দ্র। শীর্ষ আদালত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। সেই সঙ্গে জানতে চায়, পরীক্ষা না হলে কীভাবে ছাত্রছাত্রীদের মূল্যায়ন করা হবে? ইতিমধ্যেই স্কুলগুলিকে একটি নির্দেশিকা দিয়েছে সিবিএসই। বাকি থাকা ইন্টারনাল পরীক্ষা ও প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি স্কুলগুলিকে নিয়ে নিতে বলা হয়েছে। অনলাইনেই সেই পরীক্ষা নেওয়া হবে। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে জানাবে, তারা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের মূল্যায়ন করবে কীভাবে।

অন্যদিকে, সিআইএসসিই (CISE) বা কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনকেও সিদ্ধান্ত জানাতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই বোর্ড পরীক্ষা বাতিল করেছে। তারা ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করবে বলে জানা গিয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণির ইন্টারনাল পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ফল প্রকাশ করবে সিআইএসসিই। এ ছাড়া ২০১৫ থেকে ২০২০-র মধ্যেকার পরীক্ষার ফলাফলও বিচার করা হবে।

আরও পড়ুন- ভিভা প্রযুক্তি সম্মেলনে বিশ্বকে ভারতে বিনিয়োগের আবেদন জানালেন নরেন্দ্র মোদি

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...