Friday, June 26, 2026

নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নাট্যব্যক্তিত্ব-অভিনেত্রী স্বাতীলেখার সেনগুপ্তর (Swatilekha Sengupta) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter) মমতা লেখেন, “অভিনেত্রী এবং নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোকহত। তিনি দশকের পর দশক বাংলা রঙ্গমঞ্চকে সমৃদ্ধ করেছেন এবং নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তাঁর পরিবার সহকর্মী এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”

পরে, রাজ্যের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে মুখ্যমন্ত্রীর শোকবার্তা প্রকাশ করা হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,

‘‘বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায়  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘ধর্মযুদ্ধ’, ‘বেলাশেষে’, ‘বরফ’ ইত্যাদি। তিনি সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড-সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে অভিনয় জগতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হল। আমি স্বাতীলেখা সেনগুপ্তর স্বামী রুদ্রপ্রসাদ ও কন্যা সোহিনী সেনগুপ্ত-সহ তাঁর অগণিত অনুরাগী ও আত্মীয়স্বজন‌কে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’’

বুধবার, দুপুরে কলকাতায় প্রয়াত হন স্বাতীলেখা সেনগুপ্ত। বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি। সম্প্রতি ভর্তি হয়েছিলেন বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাংস্কৃতিক জগতে।

 

আরও পড়ুন- কীভাবে হবে সিবিএসই-র মূল্যায়ন? সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ বৃহস্পতিবার

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...