Wednesday, March 11, 2026

শুরু হয়েই বন্ধ শুটিং, বিহিত চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আর্টিস্ট ফোরাম

Date:

Share post:

ফেডারশনের সঙ্গে আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেলের তরজা অব্যহত। যার নিট ফল, করোনার নিয়মবিধি মেনে রাজ্য নির্দেশ অনুযায়ী স্টুডিও পাড়ায় শুটিং শুরুর প্রথম দিনেই ফের বন্ধ হয়ে গেল কাজ।আসলে ফেডারেশনের বার বার বিধি নিষেধে বিঘ্নিত হচ্ছে শুটিং।
রাজ্য সরকার বিধি মেনে শ্যুটিংয়ে ছাড়পত্র দিয়েছিল। কিন্তু তবু কাটল না জট । এবিষয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইল আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেল কর্তৃপক্ষ।

রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, বুধবার থেকেই ৫০ শতাংশ সদস্য নিয়ে কাজ শুরুতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিন সেই মতো শুরু হয় কাজ।

এদিকে গতকাল একটি নির্দেশিকা জারি করে ফেডারেশন। লকডাউনে বিধি নিষেধ অমান্য করে শ্যুটিং চালিয়ে গেছে যে সমস্ত ধারাবাহিক, তাদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ফেডারেশনের নির্দেশ, যতক্ষণ না প্রোডিউসার গিল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে ততক্ষণ জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা জারি হয়েছে ‘কৃষ্ণকলি’, ‘মিঠাই’, ‘তিতলি’, ‘ওগো নিরুপমা’, ‘খড়কুটো’, ‘কী করে বলব তোমায়’, ‘অপরাজিতা অপু’, ‘গ্রামের রানি বিনাপানি’, ‘বরণ’, ‘রিমলি’, ‘ফেলনা’, ‘খেলাঘর’, ‘সাঁঝের বাতি’, ‘মোহর’, ‘ধ্রুবতারা’, ‘দেশের মাটি’। রয়েছে বেশ কিছু নতুন ধারাবাহিকের নামও। এই তালিকায় আছে ‘রিস্তো কি মাঞ্জা’, ‘মন ফাগুন’, ‘ধূলিকণা’, ‘সুন্দরী’।
ফেডারেশনের কোপে ২০টি মেগা সিরিয়াল, বন্ধ শ্যুটিং। আসলে
শ্যুট ফ্রম হোম নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়েছিল ফেডারেশন। তাঁদের অভিযোগ, শ্যুট ফ্রম হোমের কারণে ক্ষতি হচ্ছে দৈনিক মজুরিতে কাজ করা টেকনিশিয়ানদের। আর্টিস্ট ফোরাম, প্রোডিউসারস গিল্ড ও চ্যানেলের তরফ থেকে সমবেত ভাবে জানান হয়, তারা সুষ্ঠুভাবে কাজ করতে চান। তাদের অভিযোগ, কাজে বাধা দেওয়া হচ্ছে। ক্ষতি হচ্ছে শ্যুটিং-এর। তাঁদের বক্তব্য, ‘স্বয়ং মুখ্যমন্ত্রী কাজ শুরুর ছাড়পত্র দিলেও কেন শ্যুটিং বন্ধের ডাক দিচ্ছে ফেডারেশন’। দু’পক্ষের টানাপোড়েনে আবারও প্রশ্নের মুখে শিল্পী-কলাকুশলীদের ভবিষৎ।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...