Monday, March 16, 2026

বাধ সাধল আবহাওয়া: আপাতত স্থগিত মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর

Date:

Share post:

কারণ আবহাওয়া, আপাতত স্থগিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) উত্তরবঙ্গ সফর। অনিবার্য কারণে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর চূড়ান্ত হয়নি। সূত্রের খবর, আপাতত এটি স্থগিত হচ্ছে।

রাজ্যে টানা কয়েকদিন বৃষ্টি (Rain) চলবে। তাই এই মুহূর্তে নবান্ন থেকেই রাজ্যের বর্ষাকালীন পরিস্থিতির নজরদারির উপরে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আবহাওয়া ঠিক না থাকায় কলকাতা-বাগডোগরা (Kolkata-Bagdogra) বিমানও অনিয়মিত হয়ে পড়েছে। সব মিলিয়ে বৃষ্টির পরিস্থিতি স্বাভাবিক হলেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে বলে খবর।

কথা ছিল ২১ জুন শিলিগুড়ি (Siliguri) পৌঁছবেন তিনি। থাকবেন চারদিন। ২৪ জুন বিকেলে কলকাতা ফিরবেন। এখন বৃষ্টির পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

spot_img

Related articles

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি-সরবরাহে সমস্যার প্রতিবাদে রাজপথে মমতার মহামিছিলে জনসুনামি

রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও বাণিজ্যিক গ্যাস (LPG Price Hike Protest) সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার কলকাতার রাজপথে...