Friday, June 26, 2026

এবার আইএসএল কাতার বা দুবাইতে হওয়ার সম্ভাবনা

Date:

Share post:

এবার আইএসএল কোথায় হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তারই মাঝে সূত্রের খবর, আইএসএল হতে পারে কাতার বা দুবাইতে। গতবার আইএসএল হয়েছিল গোয়ায়। জৈব সুরক্ষা বলয়ে কোভিডের সমস্ত নিয়মবিধি মেনে অনুষ্ঠিত হয়েছিল আইএসএল। করোনার প্রকোপ সেখানে দেখা যায়নি

অবশ্য আইএসএল কাতার বা দুবাইতে সরিয়ে নিয়ে যাওয়ার পেছনে বেশ কয়েকটি যুক্তি খাড়া করা হয়েছে। প্রথমত, স্টেডিয়ামে দর্শক পাওয়া যাবে এবং দ্বিতীয়ত , বিদেশে সহজেই আইএসএল- এর প্রচার সম্ভব হবে। ইতিমধ্যেই কাতার ফুটবল সংস্থাকে আইএসএল আয়োজন করার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে । যদিও সেখানে সামান্য সমস্যা দেখা দিয়েছে। কারণ , ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল খেলা হবে কাতারে। ফলে সেখানকার স্টেডিয়াম গুলি আইএসএল এর জন্য আদৌ ব্যবহার করতে দেওয়া হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ দানা বেঁধেছে। সে দিক থেকে দেখলে দুবাইতে আইএসএল-এর আয়োজনে কোনও সমস্যা নেই । যদিও সেপ্টেম্বর অক্টোবর মাসে দুবাইতে প্রচন্ড গরম থাকবে । ফলে সব খেলা ফ্লাডলাইটে রাতের বেলা করা ছাড়া উপায় নেই। এছাড়াও দুবাইতে আরও একটি সুবিধা হলো, প্রচুর বড় হোটেল থাকায়, ১০ দলের খেলোয়াড়দের থাকা খাওয়ার কোনও অসুবিধা হবে না।
যদিও একটি বিষয় নিয়ে রীতিমতো ফাঁপড়ে পড়েছেন কর্তারা। কারণ, বিশেষজ্ঞদের মতে ভারতে করোনার তৃতীয় ঢেউ আসবে অগাস্ট মাসে । কর্তারা জানিয়েছেন, দেশে টুর্নামেন্ট হলে গোয়া অনেকটাই এগিয়ে আছে । কারণ, সেখানে সংক্রমণের হার সব থেকে কম। যদিও সেই তালিকায় কলকাতা এবং কেরালা আছে। কলকাতায় যদি এই টুর্নামেন্ট হয় ,সেক্ষেত্রে সব খেলা কিন্তু কলকাতায় হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।
দশ দলের প্রতিনিধিদের উপস্থিতিতে এই বিষয়ে একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে কিন্তু আইএসএল বিদেশে নিয়ে যাওয়ার পেছনে আইপিএলের যুক্তি খাড়া করা হয়। তাদের মতে ,আইপিএলের মতো টুর্নামেন্ট যদি মধ্যপ্রাচ্যে হতে পারে সে ক্ষেত্রে দেশের সর্বোচ্চ ফুটবল টুর্নামেন্ট আইএসএল কেন মধ্যপ্রাচ্যে করা সম্ভব হবে না। শেষ পর্যন্ত আইএসএল কোথায় হবে তা কয়েকদিনের মধ্যেই জানা যাবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...