Saturday, April 4, 2026

কমবে না জল যন্ত্রণা, আগামী ৪৮ ঘন্টা রাজ্যজুড়ে প্রবল বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

এবার বেশ দাপটের সঙ্গেই বঙ্গে আগমণ হয়েছে বর্ষার। গতকাল, বুধবার রাত থেকেই প্রবল বর্ষণে জলভাসি রাজ্য। আজ, বৃহস্পতিবার দিনভর কোথাও একনাগাড়ে, কোথাও দফায় দফায় বৃষ্টিতে বিপর্যস্ত শহর থেকে শহরতলী, জেলা। এরই মধ্যেও আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, একই বৃষ্টির জল যন্ত্রণা থেকে মুক্তি নেই রাজ্যবাসীর। বৃষ্টি তো কমবেই না, বরং জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বঙ্গোপসাগরে নিম্মচাপের জেরে একটি শক্তিশালী ঘূর্ণাবর্তেরও সৃষ্টি হয়েছে। এর ফলে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। আগামী ৪৮ ঘন্টা এই দুর্যোগ চলবে বাংলা জুড়ে।

 

 

হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব এবং পশ্চিম বর্ধমানেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উপকূলে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মেঘ ভাঙা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সতর্কতা হিসেবে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...