Tuesday, May 19, 2026

আবারও নতুন সম্পর্কে শ্রাবন্তী!

Date:

Share post:

এই ঘন ঘোর বর্ষায় আবারো প্রেমে পড়লেন শ্রাবন্তী (Srabanti Chatterjee) । এই নিয়ে চতুর্থবার। প্রেমিক বিশিষ্ট ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী (businessman abhirup nag Choudhury)। নতুন সম্পর্কের কথা প্রকাশ্যে মুখ ফুটে কিছু না বললেও জানাজানি হতে কী আর সময় লাগে? বিশেষ করে নায়িকার নাম যখন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুজনে দুজনকে নিয়ে এতটাই মশগুল যে রাজনীতি লকডাউন সবকিছু পিছনে রেখে সদ্যই যুগলে পাহাড়ে কিছুদিন সময় কাটিয়ে এলেন। এই প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে সদ্যই অভিরূপের জন্মদিনে তাঁর আঙ্গুলে হিরের আংটি পরিয়ে দিয়েছেন শ্রাবন্তী। শ্রাবন্তী এসব নিয়ে কাউকে কিছুই বলেননি। কিন্তু বান্ধবীর প্রীতি উপহার পেয়ে মনের আবেগ ধরে রাখতে পারেননি প্রেমিক অভিরূপ। সটান ফেসবুকে সেই ছবি শেয়ার করে দিয়েছেন । অভিরূপ তাঁর আঙুলে প্রেমের আংটি পরা ছবির উপরে ভালবাসার ইমোজি দিয়ে লিখেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া…ধন্যবাদ’। এই গুরুত্বপূর্ণ মানুষ যে শ্রাবন্তী তা আর বুঝতে কারো বাকি নেই। আর তাতেই সবাই দুয়ে দুয়ে চার করে নিয়েছে।

জানা গিয়েছে ইতিমধ্যেই শ্রাবন্তীর সদ্য-প্রাক্তন স্বামী রোশন আদালতে মামলা করেছেন। সব তিক্ততা ভুলে তিনি শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চান। কিন্তু শ্রাবন্তী চান না। তিনি এখন মন প্রাণ দিয়ে বসে আছেন ব্যবসায়ী অভিরূপকে

Related articles

একুশের ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের পরিবারের সদস্যদের সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের প্রচারে গিয়ে একুশের ভোট পরবর্তী হিংসায় নিহতদের পরিবারের জন্য বিশেষ ঘোষণা...

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...