Wednesday, May 13, 2026

বৃষ্টির জন‍্য বাতিল হল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের ম‍্যাচ

Date:

Share post:

বৃষ্টির জন‍্য বাতিল হল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) প্রথম দিনের ম‍্যাচ। সন্ধ্যায় আইসিসির( icc) তরফ থেকে জানানা হয় এই কথা।

শুক্রবার সাউদাম্পটনে ছিল বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের প্রথমদিন। কিন্তু আপামর ক্রিকেটপ্রেমীর উৎসাহে বাধ সাধল বৃষ্টি। ভিলেন বৃষ্টির কারণে সাউদাম্পটনে গড়াল না একটি বলও। হল না টসও। সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলেছে সাউদাম্পটনে। মাঝে কিছু সময় থামলেও আবার শুরু হয় বৃষ্টি। যার ফলে দিনভর পর্যবেক্ষণ করে অবশেষে প্রথম দিনের ম‍্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা।

আইসিসির (ICC) তরফ থেকে এদিন জানিয়ে দেওয়া হয়েছে, আজ আর ম্যাচ শুরু করা সম্ভব হচ্ছে না। শনিবার ম্যাচ শুরু করার কথা বলা হয়েছে। তবে আগামীকাল ৯৮ ওভার খেলা হওয়ার কথা জানানো হয়েছে। ভারতীয় সময় বিকেল ৩টে থেকে ম্যাচ শুরু হবে।

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের পাঁচ দিনই রয়েছে  বৃষ্টির পূর্বাভাস । সেই কারণে একদিন রিজার্ভ ডে ও রাখা হয়েছে। কিন্তু প্রথম দিনের খেলা না হওয়ায় মন খারাপ আপামর ক্রিকেট প্রেমীর।

আরও পড়ুন:কোপা আমেরিকার দ্বিতীয় ম‍্যাচে সুয়ারেজদের বিরুদ্ধে জয় চাইছে মেসির দল

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...