Sunday, May 17, 2026

মেঝে খুঁড়ে উদ্ধার ৪ জনের দেহ, মালদহ হত্যাকাণ্ডে আতসকাচের তলায় দাদার ভূমিকা

Date:

Share post:

অবশেষে মেঝে খুঁড়ে উদ্ধার হল মালদহে (Maldah) একই পরিবারে খুন হওয়া চারজনের দেহ। গত ২৮ ফেব্রুয়ারি মা-বাবা-দিদা ও বোনকে কোনওভাবে অজ্ঞান করেছিল মালদহের কালিয়াচকের ধৃত যুবক আসিফ মহম্মদ (Asif Md)। তার পরে সকলকে শ্বাসরোধ করে মেরে পুঁতে দিয়েছিল বাড়ির ভিতরের একটি ঘরের মেঝেয়। প্রায় সাড়ে তিন মাস পরে ওই বাড়িতে ঢুকে ধৃতকে নিয়ে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে চারটি দেহই পুলিশ উদ্ধার করেছে। দেহগুলিতে পচন ধরে গিয়েছে। পলিথিনে মুড়ে তা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Medical College Hospital) ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনার সময়ে আসিফের দাদা আরিফও বাড়িতে ছিল বলে পুলিশ জেনেছে। তা হলে আরিফ কেন বধা দেয়নি? আরিফের দাবি, সে সময়ে তাঁকেও প্রাণে মারার চেষ্টা করে আসিফ। তাই কোনমতে বাড়ি ছেড়ে পালাতে পালিয়ে যান আরিফ। অবশেষে দুদিন আগে এলাকায় ফিরে আরিফ জানতে পারেন তাঁদের বাড়িটি বিক্রি করা হবে। তখনই তিনি লিখিতভাবে পুলিশকে সব জানিয়ে দেন।

আরও পড়ুন-জ্ঞানেশ্বরীকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: মৃত আসলে জীবিত!

মালদহ জেলা পুলিশ জানিয়েছে, দেহগুলি ফরেনসিক (Forensic) পরীক্ষা করানোর পরে মৃত্যু সঠিক কারণ স্পষ্ট হবে। আরিফ কেন এতদিন চুপ করেছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানতে পেরেছে, বছর তিনেক আগে আসিফ ৭ লক্ষ টাকা দেনা করে বাড়িতে চাপ দেয়। সে সময়ে তাঁর বাবা সেই দেনা মিটিয়ে দেন। নানা সময়ে আসিফ টাকার জন্য চাপ দিত। গত ফেব্রুয়ারি মাসের গোড়ায় সে বাড়িতে চাপ দিয়ে সব সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছিল বলে একটি সূত্রে পুলিশ জেনেছে।

এই সব ঘটনা আসিফ একা ঘটিয়েছে নাকি কোনও চক্র আড়ালে রয়েছে তাও পুলিশ তদন্ত করে দেখছে। সেই সঙ্গে আসিফের দাদার ভূমিকা নিয়েও যে ধন্দ তৈরি হয়েছে। তারও জট ছাড়াতে তাঁকে জেরা করছে পুলিশ।

Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...