Tuesday, May 19, 2026

বকখালির সমুদ্রে ট্রলার ডুবি, একাধিক মৎস্যজীবীর নিখোঁজ হওয়ার আশঙ্কা

Date:

Share post:

প্রতিকূল আবহাওয়া। উপকূলবর্তী এলাকায় সতর্ক জারি করেছিল আবহাওয়া দফতর। সতর্ক করা হয়েছিল মৎস্যজীবীদের। কিন্তু তার মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। ফের বকখালিতে ট্রলার ডুবি। জম্মুদ্বীপের কাছে সমুদ্রে উল্টে গেল মৎস্যজীবীদের একটি ট্রলার। বেশ কয়েকজন মৎস্যজীবী নিখোঁজ। তাঁদের খোঁজ শুরু হয়েছে। নামানো হয়েছে ডুবুরি। অভিশপ্ত ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার, পরশু দিন নামখানা ফেরিঘাট থেকে ট্রলারটি ছাড়া হয়। নিন্মচাপের কারণে হঠাৎ করে করে আবহাওয়া পরিবর্তন হলে বিপত্তি ঘটে। মাঝ সমুদ্রে ট্রলারটি ঘোরাতে গেলে জলের স্রোতে উল্টে যায়। অন্য ট্রলারের মৎস্যজীবীরা ওই ট্রলারটির কাছাকাছি যাওয়ার চেষ্টা করলেও, তা সম্ভব হয়নি। পুরোপুরি ডুবে যায় ট্রলারটি। জানা যাচ্ছে, বেশ কয়েকজনকে উদ্ধার করেছে অন্য ট্রলারের মৎস্যজীবীরা।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...