Monday, May 11, 2026

ত্রিপলের দাবিতে আসানসোলে অগ্নিমিত্রার গাড়ি ঘিরে বিক্ষোভ

Date:

Share post:

ত্রিপল বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। বেছে বেছে বিজেপি-র লোকেদের ত্রিপল দিচ্ছেন বিধায়ক, এই অভিযোগে আসানসোলের জে কে নগরে বিক্ষোভের মুখে পড়েলন তিনি।

শনিবার রানিগঞ্জে গিয়েছিলেন অগ্নিমিত্রা। সেই সময় জে কে নগর এলাকায় রানিগঞ্জ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি বিনোদ নুনিয়ার নেতৃত্বে তৃণমূল কর্মীরা অগ্নিমিত্রার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিনোদের অভিযোগ, বিধায়ককে তাঁর কথা মতো ৩০০ জনের তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল। কিন্তু তার পরেও ত্রিপল দেওয়া হয়নি। বিধায়ক বেছে বেছে বিজেপি-র লোকেদের ত্রিপল দিচ্ছেন। এলাকার সাধারণ মানুষ এবং তৃণমূল সমর্থকদের কেন দেওয়া হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ নিয়ে রীতিমতো বিধায়কের সঙ্গে বচসা শুরু হয়ে যায় বিনোদের।

যদিও সবাই ত্রিপল পাবে বলে বিনোদকে আশ্বাস দেন অগ্নিমিত্রা। অগ্নিমিত্রা বলেন, ‘আমি তৃণমূল, BJP সকলেরই বিধায়ক। সকলের কথাই শুনব’। পাশাপাশি তাঁকে গালাগালি করা হয়েছে বলে অভিযোগ তোলেন অগ্নিমিত্রা। শনিবার এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় জে কে নগর এলাকায়।

আরও পড়ুন- ভাইয়ের পর এবার মা-কে হারালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়

Related articles

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...

ISL: ছন্দহীন ইস্টবেঙ্গল, ডার্বির আগে চাপ বাড়ল অস্কারের দলের

আইএসএলে(ISL) ইস্টবেঙ্গল (East bengal)বনাম পাঞ্জাব এফসি ম্যাচ ড্র। ডার্বির আগে আটকে গেল লাল হলুদ।।   যুবভারতীতে ৩-৫-২ ছকে দলকে নামান...