Friday, June 5, 2026

ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ৪ জনকে অজ্ঞান করে কফিনবন্দি করেছিল আসিফ!

Date:

Share post:

মালদহের কালিয়াচকের বাবা-মা-বোন ও ঠাকুমাকে খুনের ঘটনার তদন্ত যত এগোচ্ছে, ততই হাড় হিম করার মতো তথ্য প্রকাশ্যে আসছে। এবার ধৃত আসিফ মহম্মদ ঠান্ডা পানীয়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাড়ির সকলকে আচ্ছন্ন করে ফেলেছিল বলে জানতে পেরেছে পুলিশ। তার পরে অচৈতন্য অবস্থায় থাকা ওই চারজনকে আসিফ হাত-পা বেঁধে জলে ডুবিয়ে রেখে মেরেছিল বলে সন্দেহ করছে পুলিশ।

অন্য একটি সূত্র অনুযায়ী, ধৃত আসিফ তার বাবা-মা, বোন ও ঠাকুমাকে অচৈতন্য অবস্থায় হাত-পা মুখ বেঁধে কফিনে পুরে ফেলে। তার পরে বাড়ির এক ঘর থেকে গ্যারেজ অবধি যেতে দুটি ঘরের মধ্যে প্রায় ১২ ফুট দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে। ইঁট দিয়ে ঘেরা ওই সুড়ঙ্গ তৈরির কারণ, সেখান দিয়ে দেহগুলি গ্যারাজে নিয়ে পুঁতে ফেলা। ধৃতকে জেরা করে পুলিশ জেনেছে, যাতে দেহ নিয়ে যাওয়ার সময়ে প্রতিবেশীরা কেউ দেখে না ফেলে, সে জন্য সুড়ঙ্গ তৈরি করেছিল সে।

এই গোটা ঘটনা যে একদিনে ঘটেনি তা নিয়ে নিশ্চিত পুলিশ। ওই সময়ে আসিফের দাদা আরিফ কলকাতায় ছিল বলে পুলিশকে জানিয়েছে। পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আসিফ মহম্মদকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তের এক দাদা রাহুল শেখকেও আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার এই বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় জেলা পুলিশের পদস্থ কর্তারা। পাশাপাশি ওই এলাকায় আসেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং স্থানীয় বিধায়ক চন্দনা সরকার।

আরও পড়ুন-নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জের, রবিবারও বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ঠান্ডা পানীয়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ওই চারজনকে প্রথমে খাওয়ানো হয়। তারপরেই জলে ডুবিয়ে ওই চার জনকে খুন করে অভিযুক্ত আসিফ মহাম্মদ। এরপর তাদের মাটিতে পুঁতে দেওয়া হয়। ধৃতের কাছ থেকে এক লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...