Thursday, May 14, 2026

জল্পনা সত্যি করে তৃণমূলে ফিরলেন মুকুল-ঘনিষ্ঠ তপন

Date:

Share post:

অবশেষে তৃণমূলে (Tmc) যোগ দিলেন মুকুল রায়-ঘনিষ্ঠ বিজেপি (Bjp) নেতা তপন সিনহা (Tapan Sinha)। রাজনৈতিক মহলে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। মুকুল রায় (Mukul Ray) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই বেসুরো গাইছিলেন তপন সিনহাও। শনিবার, গোবরডাঙা টাউনহলে তৃণমূলের রাজনৈতিক সভায় যোগ দেন তিনি।

বনগাঁ সাংগঠনিক জেলা সহ সভাপতির পদে ছিলেন তপন। মুকুল রায়ের তৃণমূলে ফেরার দিনই ওই পদ থেকে ইস্তফা দেন তিনি। বিজেপিতে থেকে কাজ করতে পারছেন না বলায় তাঁর দলবদলের জল্পনা শুরু হয়। কারণ, মুকুলের হাত ধরেই ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। অনেকে বলছেন, বৃত্ত সম্পূর্ণ হল।

তৃণমূল ভবনে দলে ফিরেই মুকুল রায় জানিয়েছিলেন, এখনও অনেকেই ফিরবেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, অনেকেই আসবেন। কিন্তু ‘গদ্দারদের’ জায়গা নেই। তবে ছেড়ে যাওয়ার পরেও তপন সিনহা সরাসরি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে কুৎসা রটাননি। উল্টে বেশ কিছুদিন ধরেই স্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে সূত্রের খবর। এই পরিস্থিতিতে তপন সিনহার তৃণমূলে ফেরাটা শুধু সময়ের অপেক্ষা মত রাজনৈতিক মহলের।

 

Related articles

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...