Sunday, May 17, 2026

৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবা, জানাল SBI

Date:

Share post:

জুন মাসে এই নিয়ে দ্বিতীয়বার ৪০ মিনিটের জন্য বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)-এর ডিজিটাল লেনদেন।ইতিমধ্যেই একথা গ্রাহকদের একটি টুইটের মাধ্যমে জানিয়েছেন এসবিআই কর্তৃপক্ষ। জরুরি মেনটেইন্যান্সের জন্য বন্ধ থাকবে পরিষেবা বলে গ্রাহকদের সহযোগিতার আবেদন করেছে SBI কর্তৃপক্ষ।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার বেলা ১টা থেকে ১টা ৪০মিনিট পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্কের সমস্তরকম ডিজিটাল লেনদেন। ওই ৪০মিনিট ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, ইয়োনো লাইট,বা ইউপিআই, কোনও মাধ্যমেই লেনদেন করতে পারবেন না গ্রাহকরা। এর আগে ১৭ জুন মেনটেইন্যান্সের জন্য বন্ধ ছিল এসবিআই-এর ডিজিটাল পরিষেবা। মে মাসেও স্টেট ব্যাঙ্কের ডিজিটাল প্ল্যাটফর্মগুলি ব্যাহত হয়েছিল।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের আরও ভালো পরিষেবা পৌঁছে দিতেই বারবার এই মেনটেইন্যান্সের প্রয়োজন হচ্ছে। উল্লেখ্য, দেশে সবচেয়ে বড় নেটওয়ার্ক স্টেট ব্যাঙ্কেরই। দেশ জুড়ে ২২ হাজার ব্রাঞ্চ ও ৫৭ হাজার ৮৮৯টি এটিএম রয়েছে তাদের। ২০২০ সালের ৩১ ডিসেম্বরের হিসেব অনুযায়ী, সাড়ে ৮ কোটি ইন্টারনেট ব্যাঙ্কিং গ্রাহক ও ১ কোটি ৯০ লক্ষ মোবাইল ব্যাঙ্কিং গ্রাহক রয়েছেন স্টেট ব্যাঙ্কে। স্বভাবতই ছুটির দিনে ডিজিটাল লেনদেনে বাঁধার কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়বেন বলে বোঝা যাচ্ছে।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...