Sunday, April 5, 2026

বড় সাফল্য ভারতীয় সেনার, খতম লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা সহ ৩ জঙ্গি

Date:

Share post:

বড় সাফল্য ভারতীয় সেনার। জম্মু-কাশ্মীরে ৩ জঙ্গিকে নিকেশ করল সেনাবাহিনী। সেনা সূত্রে খবর, মৃত ৩ জঙ্গির মধ্যে রয়েছে লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা। রবিবার রাত থেকেই সোপরে শুরু হয়েছে সেনা-জঙ্গি সংঘর্ষ। দফায় দফায় চলছে গুলি বিনিময়। সেনা-জঙ্গি সঙ্ঘর্ষে উত্তপ্ত সোপরের গুন্দ বার্থ এলাকায়।

আরও পড়ুন-যোগ দিবসে মোদি চালু করলেন mYoga অ্যাপ, বললেন, ‘One World, One Health’

সূত্রের খবর, গুন্দ বার্থ এলাকায় এখনও চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই তিন জঙ্গিকে ক্ষতম করেছে বাহিনী। সেনা বাহিনীর কাছে আগেই খবর ছিল। সেই খবরের ভিত্তিতেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। দীর্ঘক্ষণ গুলি বিনিময়ে পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ৩ জঙ্গি নিকেশ হয়েছে। তার মধ্যে লস্কর ই তৈবার এক শীর্ষ নেতা রয়েছে। মৃত জঙ্গির নাম মুদাসির পণ্ডিত। জঙ্গিদের দেহগুলি এখনও উদ্ধার করতে পারেনি বাহিনী।

 

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...