Wednesday, May 13, 2026

আনন্দে অবসর জীবন কাটছে MSD-র,সিমলা ঘুরছেন ধোনি!

Date:

Share post:

ক্রিকেট থেকে দূরে থাকার সময় আদ্যান্ত ফ্যামিলি ম্যান মহেন্দ্র সিং ধোনি। খেলা না থাকলে বরাবর নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন মাহি। আপাতত আইপিএলের পরে অখণ্ড অবসরে ধোনি পরিবার ও বন্ধুদের সঙ্গে শিমলায় বেড়াতে গিয়েছেন। যদিও সেখানেও ব্যাট হাতে নিতে হল তাঁকে। ধোনি ১২ জনের সঙ্গে সিমলায় পৌঁছেছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি হিমাচলের এই সুন্দর শহরে পৌঁছান।

গত তিন বছরে ধোনির এটি সিমলায় দ্বিতীয় সফর। চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়ক সর্বশেষ একটি বিজ্ঞাপনের শুটিং করতে ২০১৮ সালের অগস্টে সিমলায় এসেছিলেন।
দেশের হয়ে দুটি ক্রিকেট বিশ্বকাপ জেতা সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে এক ঝলক দেখতে শনিবার জড়ো হয়েছিল জনতা। এ কারণে তাকে তার বাড়ি পাল্টাতে হয়েছে। তাঁর ভক্তরা যখনই জানতে পারেন যে ধোনি সিমলায় রয়েছেন, তখন সেখানে প্রচুর ভিড় জমে। উদ্বিগ্ন প্রাক্তন অধিনায়ক তার থাকার জায়গা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন।


ভক্তরা সাত সকালেই বাড়ির বাইরে ভিড় করতে শুরু করেন । কারও হাতে ব্যাট ছিল এবং কেউ পোশাক নিয়ে অটোগ্রাফ নিতে এসেছিল। যদিও ধোনি কিছু সময়ের জন্য তাদের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ দেন। তিনি পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ক্যানালগের অন্য একটি বাড়িতে থাকার জন্য চলে যান।

২০১৮ সালে সিমলায় একটি ব্যাংকের বিজ্ঞাপনের শুটিং করেছিলেন ধোনি। এসময় ধোনি সিমলার রাস্তায় বাইক চালিয়েছিলেন। এবার ধোনির সফর ব্যক্তিগত। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অবসর সময় কাটাবেন।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...