Tuesday, March 24, 2026

উদয়ন গুহের উপর হামলার প্রতিবাদ, থানা ঘেরাও দিনহাটায়

Date:

Share post:

তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহর (Udayan Guha) উপর হামলার ঘটনার প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস (Tmc)। সোমবার, সকাল থেকেই এই বিক্ষোভ কর্মসূচিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা (Dinhata) থানার চত্বর। তৃণমূল নেতা জয়দীপ ঘোষ (Jaydip Ghosh), বিশু ধরদের নেতৃত্বে সকাল থেকেই এই অবস্থান-বিক্ষোভ ঘেরাও কর্মসূচি চলে বলে জানা গিয়েছে।

এই বিষয় নিয়ে তৃণমূল নেতা জয়দীপ ঘোষ স্পষ্ট জানান, অবিলম্বে দোষীদের গ্রেফতার করা না হলে তাঁদের আন্দোলন কর্মসূচি চলবে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন সতর্ক ছিল। মিছিল আটকানোর চেষ্টা হয়। পরে থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসে যান তৃণমূল কর্মী-সমর্থকরা।

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...