Sunday, June 7, 2026

মার্কশিটের সঙ্গেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

Date:

Share post:

পরীক্ষা হয়নি। করোনা পরিস্থিতিতে বন্ধ স্কুল। সেই কারণে বিলি করা যায়নি মাধ্যমিকের (Secondary) অ্যাডমিট কার্ড (Admit Card)। এবার মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড বিলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, ফলপ্রকাশের দিনই অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার্থীরা।

 

কুড়ি জুলাই এর মধ্যে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি মহুয়া দাস। সেই সময় অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। অনেক সময় নথি হিসেবে অ্যাডমিট কার্ডের প্রতিলিপি জমা দিতে হয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

 

উচ্চমাধ্যমিকের (Higher Secondary) একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার নম্বর জমার শেষ দিন বাড়িয়ে ২৮ জুন করা হয়েছে। পাশাপাশি ফলপ্রকাশের পর ৬ মাস খাতা সংরক্ষণের নির্দেশ নোটিশ জারি করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...