Sunday, May 17, 2026

ফের স্বস্তির খবর, রাজ্যে করোনা সংক্রমণ আরও কমলো

Date:

Share post:

ফের স্বস্তির খবর। রাজ্যে দৈনিক করোনা (Corona) সংক্রমণ ক্রমশ ফের নিম্নমুখী। গতকাল, রবিবারের চেয়ে আজ, সোমবার সংক্রমণের সংখ্যা বেশ কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৭৯ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ হাজার ১১৩ জন। এদিন রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮১ হাজার ৭০৭ জন। করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৩৯০। করোনা জয় করে সুস্থ হয়ে গিয়েছেন মোট ১৪ লক্ষ ৪৩ হাজার ৪৫৬ জন। বর্তমানে একটিভ কেস ২২ হাজার ৭৪০ জন।

 

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...