Sunday, May 17, 2026

ফের বড়বাজারে অগ্নিকাণ্ড, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

চব্বিশ ঘণ্টার মধ্যে ফের বড়বাজারে অগ্নিকাণ্ড। সোমবার, সন্ধেয় বনফিল্ড লেনের একটি প্লাস্টিকের গুদামে আগুন (Fire) লাগে। ঘিঞ্জি এলাকায় আগুন উপরের তলে ছড়িয়ে পড়ে। ফলে এলাকায় আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জিন (Engine) গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধে সাতটা নাগাদ আগুন লাগে বনফিল্ড লেনে ওই বাড়িটিতে। একতলায় একটি রাখির গোডাউন রয়েছে। সঙ্গে রয়েছে শিশুদের বন্দুকের ক্যাপ, বেলুন, পিচকিরির মতো সামগ্রী।  আশেপাশে রয়েছে প্রচুর কেমিক্যালের গুদাম ও দোকান।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ধোঁয়া বেরোতে দেখেন। বনফিল্ড লেনের মতো ঘিঞ্জি এলাকায় একাধিক কেমিক্যালের গোডাউন রয়েছে। শাটার বন্ধ থাকায় দমকল কর্মীরা সেই দোকানের শাটার কেটে ভিতরে ঢোকার চেষ্টা করেন। আগুন দোতালায় লাগলেও তা ছড়াতে শুরু করেছে উপরের তলায়। আর সেখানে গ্যাসের সিলিন্ডার রয়েছে।ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার প্রশাসক তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...