Wednesday, June 3, 2026

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং শামির, দিনের শেষে ৩২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

Date:

Share post:

ভারতীয় বোলারদের দাপটে ২৪৯ রানে প্রথম ইনিংস শেষ করল নিউজিল্যান্ড( New Zealand )। দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৬৪ রান বিরাট বাহিনীর( virat kohli)। দিনের শেষে ৩২ রানে এগিয়ে টিম ইন্ডিয়া( team india)।

পঞ্চম দিনেও বৃষ্টির ভ্রুকটি কাটিয়ে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালের( world test championship final) প্রায় এক ঘন্টা দেড়িতে শুরু হয় পঞ্চম দিনের ম‍্যাচ। ১০১ রান নিয়ে খেলা শুরু করে নিউজিল্যান্ড। এদিন শুরু দিকে নিউজিল্যান্ডের ব‍্যাটসম‍্যানরা ব‍্যাট হাতে দাপট দেখালেও শেষের দিকে ভারতীয় বোলারদের দাপটে শেষ হয়ে নিউজিল্যান্ডের ব‍্যাটিং লাইনআপ। এদিন ব‍্যাট হাতে ৪৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ১১ রান করেন রস টেলর। ২১ রান করেন জেমিসন। ৩০ রান করেন টিম সৌদি। ভারতের হয়ে চার উইকেট নেন মহম্মদ শামি। ৩ উইকেট নেন ইশান্ত শর্মা। দুই উইকেট নেন অশ্বিন। একটি উইকেট নেন জাদেজা।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুটা ভাল করে রোহিত শর্মা। ৩০ রান করেন রোহিত। আজও ব‍্যাট হাতে ব‍্যর্থ শুভমন গিল। ৮ রান করেন তিনি। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি এবং চেতেশ্বর পুজারা। রিজার্ভ ডে-তে কোহলি  পূজারারা ক্রিজে টিকে যেতে পারলে অন্তত বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ট্রফিটা হাতছাড়া হবে না।

আরও পড়ুন:ম‍্যাচের পঞ্চম দিনের শুরুতেই বড়সড় কাণ্ড করে বসলেন বুমরাহ, পরে অবশ‍্য শুধরে নিলেন তিনি

 

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...