Wednesday, May 13, 2026

অ্যালোপ্যাথি বিতর্কে মামলার পাহাড়: এবার শীর্ষ আদালতের দ্বারস্থ বাবা রামদেব

Date:

Share post:

অ্যালোপ্যাথি(allopathy) বনাম আয়ুর্বেদের(ayurved) সংঘর্ষে জড়িয়ে ক্ষমা চেয়েও রেহাই মেলেনি। দেশের নানা প্রান্তে যোগগুরু বাবা রামদেবের(Ramdev) বিরুদ্ধে দায়ের হয়েছিল এফআইআর। সেই ঘটনায় এবার শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন যোগগুরু। আইএমএ পাটনা ও রায়পুরে তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের করা হয়েছিল তা দিল্লি স্থানান্তরকরণের জন্য এদিন শীর্ষ আদালতে(Supreme Court) আবেদন জানান রামদেব। পাশাপাশি এই মামলাগুলি খারিজ করারও আবেদন জানানো হয়।

“করোনাকালে চিকিৎসা না পেয়ে যত জন মানুষ মারা গেছে তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছে অ্যালোপ্যাথি(allopathy) চিকিৎসার(treatment) জন্য। দেশের লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে শুধুমাত্র অ্যালোপ্যাথিক চিকিৎসার কারণে।” শুধু তাই নয় তিনি আরো বলেন, ‘অ্যালোপ্যাথি হল দেউলিয়া হয়ে যাওয়া ও বোকা বোকা একটি চিকিৎসা পদ্ধতি।’ সম্প্রতি এমনই বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন যোগগুরু বাবা রামদেব(Ramdev)। তার এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে রামদেবকে আইনি নোটিশ পাঠায় ভারতীয় চিকিৎসকদের শীর্ষ সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। দেশব্যাপী প্রবল চাপের মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হন বাবা রামদেব যদিও বিতর্ক পিছু ছাড়েনি। দেশের নানান রাজ্যে ছড়িয়ে থাকা আইএমএ শাখা সংগঠনগুলিও মামলা দায়ের করে রামদেবের বিরুদ্ধে।

দেশের নানান প্রান্তে এই সমস্ত মামলায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন যোগগুরু। উপায়ন্তর না দেখে বাধ্য হয়েই এবার এই সকল মামলা খারিজের আবেদন জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন তিনি। পাশাপাশি অনুরোধ জানিয়েছেন মামলাগুলোকে যাতে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...