Saturday, May 16, 2026

রাজ্যে অফলাইনেই ১৭ জুলাই জয়েন্ট এন্ট্রান্স, ফলপ্রকাশ কবে জানাল বোর্ড

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে রাজ্যে অফলাইন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষা হবে ১৭ জুলাই। জানালো পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এর আগে পরীক্ষা হওয়ার কথা ছিল ১১ জুলাই। তা ৬ দিন পিছল। এখন পরীক্ষা হবে ১৭ জুলাই। জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ হবে ১৪ অগাস্টের মধ্যে। তিন দফায় কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফে।

বোর্ড জানিয়েছে, ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। যার মধ্যে ৬০ শতাংশ পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং বাকি ৪০ শতাংশ অন্যান্য রাজ্যের। ২৭৪টি পরীক্ষা কেন্দ্র নির্দিষ্ট করা হয়েছে। বাড়ির কাছে শিক্ষাকেন্দ্রে পরীক্ষায় বসার ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।

আরও পড়ুন-বিনয় মিশ্র মামলা: দিল্লি থেকে নির্দেশ না আসায় আদালতে সময় নিলো CBI

পরীক্ষাকেন্দ্রে কীভাবে বসবেন পরীক্ষার্থীরা?

জানানো হয়েছে, ন্যূনতম ৪ থেকে ৫ ফুট দূরত্ব মানা হবে। ঘরের পরিসর অনুযায়ী ২০-২৪ জনকে বসানো হবে। ছোট বেঞ্চ হলে ১ জন বড় বেঞ্চ হলে ২ জন করে বসবে।

বোর্ডের তরফে আরও জানানো হয়েছে, জয়েন্ট এন্ট্রান্স ছাড়াও চলতি বছরে আরও ১১টি প্রবেশিকা পরীক্ষা হবে। নার্সিংয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ৩১ জুলাই। যা আগে ছিল ৪ জুলাই। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ৭, ৮ অগাস্ট। স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা হবে ১৪ অগাস্ট।

 

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...