Friday, June 5, 2026

বুধবার হাইভোল্টেজ ম‍্যাচে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল

Date:

Share post:

বুধবার রাতে ইউরো কাপে( euro cup) গ্রুপ পর্বে ম‍্যাচে  ফ্রান্সের( france)  মুখোমুখি হচ্ছে পর্তুগাল( Portugal )। শেষ ম‍্যাচে হাঙ্গেরির( Hungary) সঙ্গে ড্র করে ফ্রান্স। ওপর দিকে জার্মানির (Germany ) কাছে বড় ব‍্যবধানে হারের মুখ দেখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। এই মুহূর্তে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে গ্রীজম‍্যানরা। তারা চাইছে রোনাল্ডোদের হারিয়ে তিন পয়েন্ট নিশ্চিত করতে। ওপর দিকে ফ্রান্সকে হারিয়ে শেষ ষোলোর রাস্তা পাকা করতে মরিয়া পর্তুগাল।

এদিন সাংবাদিক সম্মেলনে পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস বলেন, “আমাদের হাতেই রয়েছে পর্তুগালের ভাগ্য। ফ্রান্সের বিরুদ্ধে এই ম্যাচটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ। জার্মানির বিরুদ্ধে ২-৪ বিপর্যয়ের কারণ আমাদের দ্রুত খুঁজে বার
করতে হবে।”

এদিকে পর্তুগালের বিরুদ্ধে নামার আগে এক প্রকার হুঙ্কার গ্রীজম‍্যানের। এই ম‍্যাচকে ফাইনাল ম‍্যাচের সঙ্গে তুলনা দিলেন তিনি। এদিন গ্রীজম‍্যান বলেন,” আমাদের কাছে এই ম্যাচটা ফাইনালের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তাই জেতা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাই না।”

এদিকে গ্রুপ পর্বের আরেক ম‍্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে নামছে জার্মানি। শেষ ম‍্যাচে পর্তুগালকে হারিয়ে আত্মবিশ্বাসি তারা। তবে  ম্যাচের আগে জার্মান শিবিরে ধাক্কা। চোটের কারণে মঙ্গলবারও অনুশীলন করতে পারেননি থোমাস মুলার। শেষ ম্যাচে হাঙ্গেরির বিরুদ্ধে তাঁর খেলার সম্ভাবনা ক্ষীণ। হাঙ্গেরি ম‍্যাচ নিয়ে জার্মানির কোচ জোয়াকিমলো বলেন, “হাঙ্গেরির বিরুদ্ধে লড়াই আরও কঠিন হবে। ওদের আট-নয় জন ফুটবলার নেমে গিয়ে রক্ষণ সামলাচ্ছে।”

এখন দেখার গত বারের ইউরোপ সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা কি পারবেন আজ ফ্রান্সের বিরুদ্ধে জিতে খেতাবি স্বপ্ন বাঁচিয়ে রাখতে? জার্মানি কি সফল হবে শেষ ষোলোয় যোগ্যতা অর্জনের দৌড়ে থাকা হাঙ্গেরিকে হারাতে? এই সব নিয়ে জটিল অঙ্কের পাশাপাশি বাড়ছে উৎকণ্ঠাও।

আরও পড়ুন:মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’র পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়

 

Related articles

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...