Saturday, May 16, 2026

বাংলার কৃতি সন্তান কিন্তু শ্যামাপ্রসাদের ভাবধারাকে সমর্থন করি না”: ফিরহাদ

Date:

Share post:

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukherjee) মৃত্যুবার্ষিকী পালন করল তৃণমূল (Tmc) সরকার। আর শ্রদ্ধা জানিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) মন্তব্য, “তিনি বাংলার কৃতি সন্তান। কিন্তু কিন্তু নীতিগতভাবে তার ভাবধারার সমর্থন করি না”। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁকে সম্মান জানানো হয়। “জাতীয় সংহতির পিছনে তাঁর উদ্যোগ কখনোই ভোলার নয়”- শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী।

 

এবার শ্যামাপ্রসাদ এর মৃত্যুবার্ষিকী পালন করল রাজ্য সরকার। বুধবার, তাঁর মূর্তিতে মালা পরিয়ে ফিরহাদ হাকিম বলেন, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে বাংলার একজন কৃতি সন্তান সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আদর্শগত ও নীতিগত ব্যাপারে তাঁর ভাবধারার সঙ্গে সহমত নই।” পাশাপাশি, ফিরহাদ অভিযোগ করেন, বিজেপি যখন বাংলা দখলের স্বপ্ন দেখেছিল, তখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ব্যবহার করেছে।

 

তবে, বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) মন্তব্যের বিরোধিতা করে ফিরহাদ হাকিম বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে বাংলা পাকিস্তান হয়ে যেত এই কথা ঠিক নয়। ৯০ শতাংশ সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা মুর্শিদাবাদ। দেশভাগের সময় পাকিস্তানে চলে গিয়েছিল। কিন্তু সেখানকার বাসিন্দারা ভারতে থাকতে চান। তিনদিন পর আবার মুর্শিদাবাদ ভারতে যুক্ত হয়েছিল। ধর্মান্ধতার বাংলা তথা ভারতের কৃষ্টি-সংস্কৃতি নয় বলে মন্তব্য করেন ফিরহাদ।

 

 

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...