Tuesday, June 2, 2026

আজ পূর্ণিমার ভরা কোটাল, দিনভর বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা

Date:

Share post:

আজ পূর্ণিমার কোটাল। রাজ্যজুড়ে রয়েছে দিনভর প্রবল বৃষ্টির সম্ভাবনা (possibilities of heavy rainfall in West Bengal ) । সেইসঙ্গে সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে। ফলে মহানগর আজ নতুন করে জলমগ্ন হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,(Alipur weather office) গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর মৌসুমী অক্ষরেখা বিস্তৃত। এই অক্ষরেখার বিস্তার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  এর প্রভাবেই আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টি হবে। স্থানভেদে মাঝারি থেকে ভারি এবং অতি ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । জানা গিয়েছে আগামী সপ্তাহের গোটাটাই বৃষ্টি হতে পারে রাজ্যে। অতি ভারি বৃষ্টির সম্ভাবনা আছে মুর্শিদাবাদ ও বীরভূমে। বাদ যাবে না উত্তরবঙ্গ । সেখানেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এর পাশাপাশি আজ শনিবার পূর্ণিমা এবং ভরা কোটাল। সমুদ্রের জলোচ্ছাসের প্রবল সম্ভাবনা। জানা গিয়েছে থেকে ১৫ থেকে ১৬ ফুট উঁচু ঢেউ উঠতে পারে আজ। তাই জলোচ্ছ্বাসের জেরে নতুন করে গ্রামাঞ্চলে এবং জেলাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী তীরের বাসিন্দাদের ইতিমধ্যেই সাবধান করা হয়েছে। বিপদ সীমার মধ্যে বসবাসকারী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে প্রশাসন। ইতিমধ্যেই বানের জল ঢুকতে শুরু করেছে গঙ্গা রূপনারায়ণ নদীতে। ফলে জলস্তর বাড়তে শুরু করেছে । জেলা এবং রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিপর্যয় মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত রয়েছে প্রশাসন।

Related articles

আজ দুপুরে ধর্মতলায় মমতার ধর্না, ওয়াই চ্যানেলে দু’ঘণ্টার জন্য অনুমতি তৃণমূলকে

প্রথমে নির্বাচনে পরাজয়, তারপর তৃণমূল বিধায়কদের সই-জাল বিতর্ক, এসবের মাঝেই এবার রাস্তায় নেমে ভোট পরবর্তী অশান্তি থেকে শুরু...

তীব্র গরমে পরিবর্তিত হতে পারে ক্লাস টাইম, স্কুলগুলিকে বিশেষ নির্দেশ বিকাশ ভবনের 

গরমের ছুটি কাটিয়ে স্কুল চালু হতে না হতেই এবার বড় নির্দেশ দিল বিকাশ ভবন (Bikash Bhawan)। দক্ষিণবঙ্গের একাধিক...

দেশে ফিরছেন অভিজিৎ, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে দিল্লিতে ধর্নার ডাক ‘আরশোলা পার্টি’র

নিট (NEET), সিবিএসই (CBSE) এবং সিইউইটি (CUET)-এর মতো দেশের বড় বড় পরীক্ষাগুলির চরম অব্যবস্থার কারণে ১ কোটিরও বেশি...

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...