Thursday, May 14, 2026

শিয়ালদহ ডিভিশনে বাড়ল স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা

Date:

Share post:

করোনা মহামারির (Corona Pendamic) জন্য লোকাল ট্রেন (Local Train) পরিষেবার লাগাম টানা হয়েছে। তবে রেল কর্মচারী ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের জন্য স্পেশাল স্টাফ ট্রেন (Staf Special Train) চালাচ্ছে রেল। অন্যদিকে, নিত্য যাত্রীদের (Daily Passenger) জন্য ট্রেন চালানোর দাবিতে রোজই বিক্ষোভ হচ্ছে কোনও না কোনও স্টেশনে। যদিও এখনই ট্রেন চালানোর অনুমতি দিতে নারাজ রাজ্য সরকার।

এরই মাঝে কিছুটা সুখবর। আজ, শুক্রবার থেকে স্টাফ স্পেশ্যাল ট্রেনের (Staff Special Train) সংখ্যা বাড়াল পূর্ব রেল (Eastern Railway)। শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) বাড়ছে স্টাফ স্পেশ্যাল ট্রেনের (Staff Special Train) সংখ্যা। জানা গিয়েছে, আজ থেকে আরও ৪০টি স্টাফ স্পেশাল ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। আজ মোট ট্রেন চলবে প্রায় ২৯০টি। সোমবার থেকে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। ওই দিন থেকে আরও ৬০ অতিরিক্ত ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। সেক্ষেত্রে ট্রেনের সংখ্যা বেড়ে হবে প্রায় সাড়ে ৩০০টি।

মহামারি আবহে যাত্রীদের কিছুটা সুবিধা দেওয়ার জন্যই পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত হয়েছে। যাতে ভিড় কম হয়, সেই কারণেই ট্রেনের সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...