Friday, May 15, 2026

দলীয় কার্যালয়ের মধ্যে হাতাহাতি, বিজেপির ঘরোয়া কোন্দল নামল রাস্তায়!

Date:

Share post:

ফের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সোশ্যাল মিডিয়ায় (Social Media ) নিজের দলের নেতার নামে কটূক্তি করায় দলীয় কার্যালয়ে ঢুকতে হেনস্থার শিকার হলেন এক বিজেপির (Bjp) যুব নেতা। সূত্রের খবর, সেই সময় পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)।

বিজেপি নেতা তথা সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়কে (Pratap Benarjee) নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটূক্তি করেছিলেন দলের যুব মোর্চার এক সদস্য। যথাসময়ে গেরুয়া পাঞ্জাবি পরে পার্টি অফিসে হাজির হন তিনি। আর তাঁকে দেখেই রে রে করে তেড়ে যান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। দু-পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। যুবনেতা চিৎকার করতে থাকেন, “পার্টি অফিসটা কারও নিজের সম্পত্তি নয় বলে”। দু’পক্ষের হাতাহাতি থামাতে কয়েকজন এগিয়ে আসেন। বাকিরা তখন নীরব দর্শক।

দলের অন্দরের কোন্দল গড়ায় রাস্তাতে। যুবনেতাকে শোনা যায় রাস্তায় দাঁড়িয়ে প্রবীণ নেতা উদ্দেশ্যে চিৎকার করে গালিগালাজ করতে।

বিষয়টা নিয়ে বিজেপি নেতৃত্ব সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও, বিধানসভা নির্বাচনে দলের হারের পর বিভিন্ন জায়গাতেই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। ভার্চুয়াল বৈঠকেও শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন উঁচু স্তরের নেতারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ছেড়ে কথা বলছেন না। এদিনের হাতাহাতি তারই একটা প্রতীক মাত্র। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে জয়ের আশার যে ফানুস বিজেপি উড়িয়ে ছিল, তা ফুটো হয়ে যাওয়াতে হতাশা আর দোষারোপের পালা চলছে গেরুয়া শিবিরের অন্দরে। আর সেই দ্বন্দ্বই নেমে আসছে প্রকাশ্য রাস্তায়।

আরও পড়ুন- ভুয়ো ভ্যাকসিন কাণ্ড: CBI তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা, অ্যাডভাইজরি জারি রাজ্যের

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...