Thursday, June 25, 2026

রবি ফাউলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব

Date:

Share post:

কোনওরকম রাখঢাক না করে রবি ফাউলারের( rabi fowler) বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ আনল ইস্টবেঙ্গল ক্লাব( east bengal club)। শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তাদের নাম না করে ট্যুইটারে ক্ষোভ উগরে দেন এসসি ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার। তাঁর প্রশ্ন, মূল চুক্তিপত্রে সই করতে কেন ৮ মাস সময় লাগল? আগামী মরশুমের ব‍্যর্থতায় দায় কে নেবে? তার কয়েক ঘন্টা যেতে  না যেতেই পাল্টা দিলেন ক্লাবের এক শীর্ষ কর্তা।

এদিন এখন বিশ্ব বাংলা সংবাদকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তা বলেন,” কে এই রবি ফাউলার। যে ভারতীয় ফুটবলারদের অসম্মান করে। যার বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ, যে ভারতীয় ফুটবলাদের মধ্যে বিভাজন করছে। এরকম কোচের আসার দরকার কী ভারতে? তিনি এক্তিয়ারের বাইরে কাজ করছেন। নিম্নমানের বিদেশি ফুটবলার এনেছেন। তার থেকে কোন জ্ঞান শুনবে না ক্লাব। রবি ফাউলার মতন ফুটবলার আসুক, কিন্তু কোচের দরকার নেই।

লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের মূল চুক্তিপত্রে এখনও সই করেনি ইস্টবেঙ্গল ক্লাব। শুক্রবার একটি ফ‍্যান ফোরাম সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ করে যে, ক্লাবকর্তারা শ্রী সিমেন্টের দেওয়া ফাইনাল চুক্তিপত্রে সই করবে। আর এর জন‍্য যাবতীয় আইনি কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। এই খবরের পরেই ট্যুইট করেন ফাউলার। টুইটারে তিনি লেখেন,”সত্যি বলতে গেলে আমি অবাকই হব, ওদের কাছে আট মাসের বেশি সময় ছিল সই করার জন্য। আর আমি অবাক হব না যদি ওদের মনে অন্য কিছু চলে। ওরা জানে যে অপেক্ষা করে থাকলে পরের বছর গতবারের থেকেও কঠিন হবে।”

এই ট্যুইটে স্পষ্ট,  নাম না করে যে তিনি ইস্টবেঙ্গল ক্লাবকর্তাদেরই দুষেছেন। পাশাপাশি ফাউলারের ট্যুইটে পরিষ্কার, পরের মুরশুমে ক্লাব ফের ব‍্যর্থতার সম্মুখীন হলে তার দায় নিতে হবে ক্লাব কর্তাদেরই।

যদিও চুক্তিপত্রে কবে সই হবে তা নিয়ে এখনও কিছু বলা হয়নি ক্লাবের পক্ষ থেকে।

আরও পড়ুন:লালরামচুল্লোভাকে সই করাল সাদা-কালো ব্রিগেড

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...