Sunday, May 17, 2026

উপ-প্রধান দল বদলাতেই ঝাড়গ্রামে বিজেপির পঞ্চায়েত তৃণমূলের দখলে

Date:

Share post:

বিধানসভা ভোটে (Assembly Election) ভরাডুবির পর জঙ্গলমহলে (Jangal Mahal) গেরুয়া শিবিরে ভাঙন। বিধানসভায় জেলায় ৪টি আসনের সবকটিতে হারের পর এবার ঝাড়গ্রামে ( Jhargram) একটি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হয়ে গেল বিজেপির (BJP)। ঝাড়গ্রামের গোপিবল্লভপুর বিধানসভার ছত্রী গ্রাম পঞ্চায়েত (Panchayet) অনাস্থা প্রস্তাবে (No Confidence) ভোটাভুটিতে জিতে ক্ষমতা দখল করল শাসক দল তৃণমূল (TMC) আর পঞ্চায়েত দখলের সঙ্গে সঙ্গে তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতোর হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন পঞ্চায়েত উপ প্রধান রাসমণি সোরেন ও তাঁর অনুগামীরা।

বিজেপির হাত থেকে তৃণমূল আসা ছোট এই পঞ্চায়েতে আসন সংখ্যা ৮। ২০১৮ সালে পঞ্চায়েত ভোটে ৬টি জয়লাভ করেছিল বিজেপি। তৃণমূল পেয়েছিল মাত্র ২ টি আসন। সম্প্রতি দলের ৩ জন সদস্য যোগ দেন তৃণমূলে। ফলে বিজেপির আসন সংখ্যা যখন ৬ থেকে কমে হয়ে যায় ৩, তখন তৃণমূলের দখলে চলে যায় ৫টি আসন। এরপর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে শাসকদল।

এদিন ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন ৬ জন সদস্য। প্রধান নিজে ও আর একজন সদস্য অনুপস্থিত ছিলেন। স্বাভাবিকভাবে পঞ্চায়েতের দখল নেয় তৃণমূল। প্রশাসনের নির্দেশে কয়েকদিন মধ্যে নয়া প্রধান নির্বাচন করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:কার্যকর হতে চলেছে নয়া নিয়ম, এবার বাড়িতেই চিকিৎসা করালে পাওয়া যাবে বিমার টাকা

 

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...