Sunday, May 17, 2026

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ড : দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করতে চাইছে পুলিশ

Date:

Share post:

ভুয়ো ভ্যাকসিন-কাণ্ডে (fake vaccination case) এবার অভিযুক্ত দেবাঞ্জন দেবের (false IAS Debsnjsn deb) বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজুর আবেদন করতে চলেছে কলকাতা পুলিশ (Kolkata police)। আজ, শনিবারই আদালতে খুনের চেষ্টার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। এদিনই আলিপুর আদালতে (Alipore court) দেবাঞ্জনের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা রুজু করা হতে পারে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়ার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

ভুয়ো ভ্যাকসিনকাণ্ডের তদন্তভার ইতিমধ্যেই কসবা থানার থেকে নিজেদের দায়িত্ব নিয়ে নিয়েছে লালবাজার । শুক্রবার বিশেষ তদন্তকারী দল তথা সিট (special investigation team)গঠন করা হয়েছে। সূত্রের খবর, এবার এই কাণ্ডের মূল অভিযুক্ত দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হবে।

 

পুলিশের দাবি, যে ভাবে কোভিশিল্ড বা স্পুটনিক ভি-দেওয়ার নামে অন্য ‘সলিউশন’ দেওয়া হচ্ছিল তাতে ভ্যাকসিন গ্রহীতাদের চরম বিপদ হতে পারত। অথচ প্রাণঘাতী বিপদজনক এই কাজ দিনের পর দিন করে গিয়েছেন দেবাঞ্জন । সব জেনেশুনে সাধারণ মানুষকে এভাবে বিপদের মুখে ঠেলে দেওয়া কখনই উচিত হয়নি দেবাঞ্জন দেবের। কয়েক হাজার মানুষের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছেন দেবাঞ্জন। তার এই ভুল পদক্ষেপের জেরে প্রাণ সংশয় হতে পারত। তাই কলকাতা পুলিশ কড়া সিদ্ধান্ত নিয়ে দেবাঞ্জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করতে চলেছে।

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...