Wednesday, June 24, 2026

শুধু রাজ্য সরকার নয়, দেবাঞ্জন প্রতারণা করেছেন কেন্দ্রের নাম নিয়েও

Date:

Share post:

গত কয়েক দিনে ভুয়ো আইএএস দেবাঞ্জনের বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ সামনে এসেছে। ভুয়ো টিকাকরণ শিবির থেকে শুরু করে ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, পিপিই কিট কেনার ক্ষেত্রেও প্রতারণা সামনে এসেছে। সব জায়গায় নিজেকে রাজ্য সরকারের যুগ্ম সচিব হিসাবে পরিচয় দিয়ে কলকাতা পুরসভার নামে প্রতারণা করতেন দেবাঞ্জন। এ বার জানা গেল শুধু রাজ্য সরকার নয়, দেবাঞ্জন প্রতারণা করেছেন কেন্দ্রের নাম নিয়েও।
গত বছর ডিসেম্বর মাসে নিজের দেহরক্ষী নিয়োগ করার সময় এই প্রতারণা করেন তিনি।
দেবাঞ্জনের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে একটি চিঠি সামনে এসেছে। নিজেকে কেন্দ্রীয় সরকারের যুগ্ম সচিব এবং ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) বলে উল্লেখ করেছেন দেবাঞ্জন। চিঠিটি দেওয়া হয়েছে নবান্ন ও কেন্দ্রীয় সরকারকে। সেখানে লেখা রয়েছে, দেবাঞ্জনের দেহরক্ষী শুভ্রাশিস দাস ব্যক্তিগত কিছু কারণে কাজে যোগ দিতে পারছেন না। তাই তাঁকে বেসরকারি সংস্থা থেকে দেহরক্ষী নিয়োগ করতে হবে। ইতিমধ্যেই অরবিন্দ বৈদ্য নামের এক জন প্রাক্তন আধাসেনা জওয়ানকে তাঁর দেহরক্ষী হিসাবে নিয়োগ করার অনুমতি দিয়েছেন পুলিশ কমিশনার। নগরপাল একা নন অনুমতি দিয়েছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-ও। কেন্দ্রও যেন সেই অনুমতি দেয়, এমন আর্জিও জানিয়েছেন দেবাঞ্জন।

এই পুরো চিঠিটি জাল বলেই জানা গিয়েছে। অরবিন্দকে নিয়োগ করার জন্যই এই চিঠি তাঁকে দেন দেবাঞ্জন। ১৯ ডিসেম্বর একটি ভুয়ো নির্দেশিকাও অরবিন্দকে দেন দেবাঞ্জন।

চিঠিতে কী লেখা হয়েছে? লেখা হয়েছে, প্রথম তিন মাসের জন্য মাসিক ৪১ হাজার টাকা বেতনের বিনিময়ে দেহরক্ষী হিসাবে অস্থায়ী ভাবে নিয়োগ করা হবে অরবিন্দকে। তাঁর কাজ ঠিক থাকলে পরে তাঁকে স্থায়ী করা হবে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...